News Flash

  • Home
  • Uncategorized
  • কনপুই সীমান্তে নির্মাণকাজে বাধা, চাপা উত্তেজনা, পরিস্থিতি স্বাভাবিক, দাবি ত্রিপুরা ও মিজোরামের
Image

কনপুই সীমান্তে নির্মাণকাজে বাধা, চাপা উত্তেজনা, পরিস্থিতি স্বাভাবিক, দাবি ত্রিপুরা ও মিজোরামের

আগরতলা, ২৫ ফেব্রুয়ারি (হি.স.)৷৷ সীমানা নির্ধারণ না হওয়ায় নির্মাণকাজে বাধাপ্রাপ্ত হওয়ার ঘটনায় ত্রিপুরা-মিজোরাম সীমান্তবর্তী কনপুই এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে৷ তবে এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে৷ উত্তর ত্রিপুরার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর কথায়, বিতর্কিত জমিতে বন দফতরের চেকপোস্ট নির্মাণকে বাধা দিয়েছে মিজোরাম৷ এদিকে, মিজোরামের মামিতের জেলাশাসক লালরুজামা বলেন, আমাদের উভয়কে সীমানাকে সম্মান দেওয়া উচিত৷ কনপুই মিজোরামের অংশ, সেখানে নির্মাণকাজে বাধা দেওয়া হয়েছে৷


জম্পুই এলাকায় ত্রিপুরা-মিজোরাম সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে৷ ত্রিপুরা সরকার কেন্দ্রের কাছে পুনরায় সীমানা নির্ধারণে সমীক্ষা করার প্রস্তাব পাঠিয়েছে৷ সম্প্রতি, ত্রিপুরার বন দফতর জম্পুই পাহাড়ের কনপুই সীমান্তে চেকপোস্ট নির্মাণের প্রস্তুতি নিয়েছিল৷ তাতে মিজোরাম বাধা দিয়েছে৷

এ-বিষয়ে মামিতের জেলাশাসক লালরুজামা বলেন, ত্রিপুরার বন দফতর কনপুই সীমান্তে একটি গেট নির্মাণ করতে চেয়েছিল৷ আমরা তাতে অনুমতি দেইনি৷ তাঁর কথায়, আমাদের একে অন্যের সীমানায় নির্মাণ কাজে অনুমতি দেওয়া সম্ভব নয়৷ কনপুইয়ে আমাদের সীমানায় নির্মাণ কাজ হয়েছিল, তাই বাধা দেওয়া হয়েছে৷ তাঁর সাফ কথা, উভয় রাজ্য একে-অপরকে শ্রদ্ধা করা উচিত৷ কোনও ধরনের বিশৃঙ্খলা এড়িয়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে৷ তিনি বলেন, সম্প্রতি দুই রাজ্যের সীমান্ত সমস্যা নিয়ে উত্তর ত্রিপুরার জেলাশাসকের সাথে আলোচনা করেছি৷ তাঁর মতে, এখন পরিস্থিতি স্বাভাবিক৷ কিন্তু সীমান্তে এ ধরনের ঘটনা মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় প্রভাব ফেলতে পারে৷ তাই, বিতর্কিত সীমানায় কোনও ধরণের নির্মাণকাজ থেকে বিরত থাকাই উচিত আমাদের৷


উত্তর ত্রিপুরার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী বলেন, কনপুই সীমান্তে এখন কোনও সমস্যা নেই৷ বিতর্কিত সীমানায় বন দফতর চেকপোস্ট বানাতে চেয়েছিল৷ মিজোরাম বাধা দিয়েছে৷ এতে উত্তেজনার কোনও ঘটনা ঘটেনি৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top