News Flash

  • Home
  • Uncategorized
  • ২৭ মার্চ থেকে অসমে তিন-দফায় বিধানসভা ভোট, গণনা ২ মে
Image

২৭ মার্চ থেকে অসমে তিন-দফায় বিধানসভা ভোট, গণনা ২ মে

নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসমে এবার তিন-দফায় হবে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। অসমে প্রথম দফার ভোটগ্রহণ হবে ২৭ মার্চ, দ্বিতীয় দফা ১ এপ্রিল এবং তৃতীয় দফার ভোটগ্রহণ হবে ৬ এপ্রিল। অসমে বিধানসভা নির্বাচনের ভোটগণনা হবে ২ মে। শুক্রবার বিকেলে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা জানিয়েছেন, “অসমে তিন-দফায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে। প্রথম দফার ভোটগ্রহণ হবে ২৭ মার্চ, দ্বিতীয় দফা ১ এপ্রিল এবং তৃতীয় দফার ভোটগ্রহণ হবে ৬ এপ্রিল। অসমে বিধানসভা নির্বাচনের ভোটগণনা হবে ২ মে।”


মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, “অসম বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ৩১ মে, অসমে মোট বিধানসভা আসনের সংখ্যা ১২৬ (এসসি-৮ এবং এসটি ১৬)।” মুখ্য নির্বাচন কমিশনার আশ্বস্ত করেছেন, “নির্বাচনে পর্যাপ্ত সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স মোতায়েন নিশ্চিত করা হবে। সমস্ত সংবদেনশীল পোলিং স্টেশন চিহ্নিত করা হয়েছে এবং পর্যাপ্ত সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স মোতায়েন করা হবে। ভোটের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই নির্বাচনী আচরণবিধি চালু হয়ে গিয়েছে।”

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top