News Flash

  • Home
  • Uncategorized
  • দশ লক্ষাধিক টাকার ফেন্সিডিল সহ মুঙ্গিয়াকামীতে গ্রেপ্তার দুই
Image

দশ লক্ষাধিক টাকার ফেন্সিডিল সহ মুঙ্গিয়াকামীতে গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৩ ফেব্রুয়ারি৷৷ আসাম আগরতলা জাতীয় সড়কে মুঙ্গিয়াকামি বাজারে একটি লরি আটক করে প্রচুর পরিমাণ ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ৷ লরি চালক ও সহ চালককে গ্রেপ্তার করা হয়েছে৷নেশা সামগ্রী নিয়ে আসার সময় সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি বাজারে একটি লরি আটক করে পুলিশ৷সংবাদ সূত্রে জানা যায় তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়ার ক কাছে সুনির্দিষ্ট খবর আসে বহির রাজ্য থেকে পণ্য নিয়ে আসা একটি লরিতে করে প্রচুর পরিমাণ ফেনসিডিল নিয়ে আসা হচ্ছে৷


সেই খবরের ভিত্তিতে মহকুমা পুলিশ আধিকারিক মুঙ্গিয়াকামি থানার পুলিশকে সঙ্গে নিয়ে মুঙ্গিয়াকামী বাজারে লরিটি আটক করেন৷ সেখান থেকে লরিটি মুঙ্গিয়াকামি থানায় নিয়ে আসা হয়৷ থানার সামনে এনে লরিতে তল্লাশি চালানো হয়৷ তল্লাশি চালিয়ে ৫৩০০ বোতল ফেনডিল উদ্ধার করা হয়েছে৷ লরি চালক মোহাম্মদ কমী এবং সহ চালক জরবিদকর আহমেদকে আটক করা হয়েছে৷ তাদের বাড়ি জম্মু-কাশ্মীরে৷ জিজ্ঞাসাবাদে তারা জানায় কলকাতার লোকনাথ ট্রান্সপোর্ট থেকে সামগ্রী বোঝাই করে আগরতলার উদ্দেশ্যে আসছিল তারা৷ লরিটি নম্বর জে কে ২১ এ ১২৮৫৷ নদী থেকে উদ্ধার করা ফেনসিডিলের আনুমানিক বাজার মূল্য ১৮ লক্ষ টাকা বলে মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন৷

সোমবার গভীর রাতে পুলিশ এই সাফল্য পেয়েছে৷ তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক হিসেবে দায়িত্বভার গ্রহণের পর সোনা চোরাই জমাতিয়া এটি সবচেয়ে বড় ধরনের সাফল্য বলে জানা গেছে৷ উল্লেখ্য তিনি ট্রাফিক পুলিশ ডিএসপি হিসেবে দায়িত্ব পালনের সময় অভিযান চালিয়ে সাফল্য পেয়েছেন৷ তারই সুবাদে তাকে ট্রাফিক পুলিশ থেকে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক এর দায়িত্বে আনা হয়েছে৷ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top