News Flash

  • Home
  • Uncategorized
  • সংক্রমণের হার বৃদ্ধিতে কিছুটা উদ্বেগ, সুস্থতা টানা বাড়ছে ভারতে
Image

সংক্রমণের হার বৃদ্ধিতে কিছুটা উদ্বেগ, সুস্থতা টানা বাড়ছে ভারতে

নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): মহারাষ্ট্র, কেরল, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং পঞ্জাব-এই পাঁচটি রাজ্যে দ্রুততার সঙ্গে বাড়ছে নতুন করোনাভাইরাসের সংক্রমণ। ফলে স্বাভাবিকভাবেই বাড়ছে চিন্তা! তাই এই পাঁচ রাজ্যের বাসিন্দাদের দিল্লিতে আসতে হলে, নিজেদের সঙ্গে অবশ্যই আনতে হবে নেগেটিভ কোভিড টেস্ট রিপোর্ট। এমনই নির্দেশ জারি করা হয়েছে দিল্লি সরকারের পক্ষ থেকে। আগামী ২৬ ফেব্রুয়ারি (শুক্রবার) থেকে শুরু হয়ে ১৫ মার্চ অবধি এই বিধিনিষেধ লাগু থাকবে, তাই এই সময়ের মধ্যে যাঁরা মহারাষ্ট্র, কেরল, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং পঞ্জাব-এই পাঁচটি রাজ্য থেকে দিল্লিতে আসবেন তাঁদের আনতে হবে নেগেটিভ কোভিড টেস্ট রিপোর্ট।

মহারাষ্ট্রের পুণে, নাগপুর, মুম্বই, অমরাবতী, থানে এবং আকোলা জেলাতে সংক্রমণ হার উল্লেখযোগ্য হারে বেড়েছে। একইভাবে মধ্যপ্রদেশের ইন্দোর, ভোপাল এবং বেতুল জেলার কোভিড পরিস্থিতিরও অবনতি হয়েছে। একই ভাবে পঞ্জাব, ছত্তিশগড়, কেরলেও দ্রুত বাড়ছে সংক্রমণের সংখ্যা। তাই এই পাঁচ রাজ্যের বাসিন্দাদের ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছে দিল্লি সরকার। ইতিমধ্যেই কেন্দ্রের পক্ষ থেকেও টিকাকরণ আরও দ্রুত করার জন্য মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, পঞ্জাব, জম্মু ও কাশ্মীর, ছত্তিশগড়কে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।  

Releated Posts

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top