News Flash

  • Home
  • Uncategorized
  • বিরাট সাফল্য বাহিনীর, অনন্তনাগে এনকাউন্টারে নিকেশ ৪ জঙ্গি
Image

বিরাট সাফল্য বাহিনীর, অনন্তনাগে এনকাউন্টারে নিকেশ ৪ জঙ্গি

শ্রীনগর, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): কাশ্মীরে জঙ্গি নিকেশ অভিযানে ফের বিরাট সাফল্য পেল সুরক্ষা বাহিনী। জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে ৪ জন সন্ত্রাসবাদী। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার শ্রীগুফওয়ারার শালগুল জঙ্গলের ঘটনা। নিহত সন্ত্রাসবাদীদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় অনন্তনাগ জেলার শ্রীগুফওয়ারার শালগুল জঙ্গলে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন জঙ্গি। সেই মতো বুধবার ওই জঙ্গলে অভিযান চালায় সেনাবাহিনী, সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশ।

প্রথমে জানা যায়, দুই থেকে তিনজন জঙ্গি লুকিয়ে রয়েছে। অভিযান চলাকালীন সুরক্ষা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। যৌথ বাহিনী প্রত্যাঘাতে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে। দীর্ঘক্ষণ গুলির লড়াইয়ের পর নিকেশ হয়েছে মোট ৪ জন জঙ্গি। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, এনকাউন্টারে নিকেশ হয়েছে ৪ জন জঙ্গি। জঙ্গিদের পরিচয় জানার চেষ্টা চলছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top