News Flash

  • Home
  • Uncategorized
  • কল্যাণপুরে দু’জনের অস্বাভাবিক মৃত্যু
Image

কল্যাণপুরে দু’জনের অস্বাভাবিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারি৷৷ কল্যাণপুর থানা এলাকায় অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে৷ গত ২৪ ঘন্টায় কল্যাণ পুর থানা এলাকায় এক বৃদ্ধ এবং অপর এক যুবক আত্মহত্যা করেছে৷ পরপর এসব অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘিরে সাধারণ মানুষের মনে নানা কৌতুহলের সৃষ্টি হচ্ছে৷ রাজ্যে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পায় সাধারণ মানুষের মনেও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷


কল্যাণপুর থানা এলাকায় গত ২৪ ঘন্টায় এক বৃদ্ধ কৃষক ও অপর এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘিরে নানা কৌতুহল দেখা দিয়েছে৷ঘটনার বিবরণে জানা যায় কল্যাণপুর থানাধীন দক্ষিণ ঘিলাতলী গ্রাম পঞ্চায়েতের ছনখলা এলাকায় এক বৃদ্ধ কৃষক আত্মহত্যা করেছে৷ তার নাম রশিক সরকার৷ জানা যায় ওই বৃদ্ধ কৃষকের ছেলে চাকরিসূত্রে বাড়ির বাইরে অন্যত্র থাকে৷ স্বামী-স্ত্রী দুজনেই বাড়িতে থাকেন৷

পারিবারিক কলহের জেরে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে জানা গেছে৷ঘটনার খবর পেয়ে কল্যাণপুর থানার পুলিশ ছুটে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কল্যাণপুর হাসপাতাল মর্গে পাঠায়৷ এদিকে কল্যাণ পুর থানা এলাকার দাছড়া এলাকায় নিরেশ বর্মা নামে এক যুবক আত্মহত্যা করেছে৷ কিছুদিন আগে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়৷ বিয়ের কিছুদিন পর ওই যুবকের আত্মহত্যার ঘিরে জনমনে নানা প্রশ্ণ উঁকি ঝুঁকি দিচ্ছে৷ পারিবারিককলহের জের এইসে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে৷সোমবার সকালে ময়নাতদন্তের পর মৃত দেহটি পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়েছে৷ পরপর আত্মহত্যার ঘটনা ঘিরে স্থানীয় জনগণের নানা প্রশ্ণ দেখা দিয়েছে৷বেশিরভাগ ক্ষেত্রেই আর্থিক অনটন এবং পারিবারিক কলহের জেরে এ ধরনের আত্মহত্যার ঘটনা ঘটে চলেছে৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top