ওয়াশিংটন, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): কোভিড-১৯ ভাইরাসে মোট আক্রান্ত এবং মৃত্যুর নিরিখে বিশ্বের সমস্ত দেশকে পিছনে ফেলেছে আমেরিকা। এবার আমেরিকায় করোনাভাইরাস অতিমারির জেরে মোট মৃত্যু ৫ লক্ষ ছাড়িয়েছে। যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। এই মাইলফলককে ‘হৃদয়বিদারক’ আখ্যা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, ‘আমরা এই নিষ্ঠুর ভাগ্যকে মেনে নিতে পারি না। অতিমারির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই করছি আমরা।” বিপুল সংখ্যক মানুষের মৃত্যুতে শ্রদ্ধা জানাতে সোমবার মোমবাতি জ্বালানো হয় হোয়াইট হাউসে। প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট এবং সেখানে উপস্থিত অন্যান্য কর্তাব্যক্তিরা নীরবতাও পালন করেন।
জোন্স হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্য অনুযায়ী, এখনও অবধি আমেরিকায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৮১ লক্ষেরও বেশি মানুষ। পাশাপাশি আমেরিকার মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষেরও বেশি। যা বিশ্বের মোট মৃত্যু প্রায় প্রায় পাঁচ ভাগের এক ভাগ। বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলের মোট মৃত্যু আমেরিকার অর্ধেকের কম। সেখানে ২ লক্ষ ৪৭ হাজার জনের প্রাণ কেড়েছে করোনা। তৃতীয় স্থানে মেক্সিকোতে তা ১ লক্ষ ৮০ হাজার। এর পর রয়েছে ভারত (১.৫৬ লক্ষ), ব্রিটেন (১.২ লক্ষ)। ইটালি, ফ্রান্স, রাশিয়া, জার্মানি, স্পেনের মতো দেশগুলিতে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য হলেও তা ১ লক্ষের কম।

আমেরিকায় করোনায় মৃত্যু ৫ লক্ষের বেশি, নীরবতা পালন হোয়াইট হাউসে
Releated Posts
রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত
নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…
১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র
নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…


















