News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় দুই শিশু শ্রমিক উদ্ধার করল চাইল্ড লাইন
Image

আগরতলায় দুই শিশু শ্রমিক উদ্ধার করল চাইল্ড লাইন

আগরতলা, ২২ ফেব্রুয়ারি (হি. স.)৷৷ গোপন খবরের ভিত্তিতে দুই শিশু শ্রমিককে উদ্ধার করেছে চাইল্ড লাইন৷ তাদেরকে বর্তমানে হোম-এ রাখা হয়েছে৷


আগরতলার কুমারীটিলার বাসিন্দা পেশায় ঠিকাদার শেখর পালের বাড়ি থেকে দুই শিশু শ্রমিক উদ্ধার করেছে চাইল্ড লাইন৷ চাইল্ড লাইন-এর কর্মকর্তা সংহিতা বারুই বলেন, আমাদের কাছে খবর আসে শেখর পালের বাড়িতে দুই শিশুকে দিয়ে শ্রমিকের কাজ করানো হচ্ছে৷ খবর পেয়ে পুলিশ ও চাইল্ড লাইন সহ শ্রম আধিকারিক পিংকি পালের নেতৃত্বে শেখর পালের বাড়িতে অভিযান চালানো হয়৷ তিনি বলেন, চাইল্ড লাইন-এর কর্মকর্তারা গিয়ে শিশুদের উদ্ধার করে নিয়ে আসেন আমাদের অভয়নগরস্থিত অফিসে৷


তিনি বলেন, শিশু দুটির অভিভাবককে খবর দেওয়া হয়েছে৷ তারা আসার পর শেখর পালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে৷ সূত্রের খবর, ওই দুই শিশুর মধ্যে একজনের বয়স ১৬ এবং অপর জনের বয়স ১০৷ দুজনই কন্যাসন্তান৷ সংহিতা বারুই বলেন, শেখর পাল নিজের সন্তানকে দেখাশুনার জন্য ওই দুই শিশুকে এনেছিলেন৷ তবে তাদের কোনও পারিশ্রমিক দেওয়া হত কিনা তা এখনও নিশ্চিত নয়৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top