News Flash

  • Home
  • Uncategorized
  • ইন্দোরে জ্বালানি ট্যাঙ্কারে গাড়ির ধাক্কা, মৃত্যু ৬ জন যুবকের
Image

ইন্দোরে জ্বালানি ট্যাঙ্কারে গাড়ির ধাক্কা, মৃত্যু ৬ জন যুবকের

ইন্দোর, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): মধ্যপ্রদেশের ইন্দোর জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে জ্বালানি ট্যাঙ্কারে ধাক্কা মারল যাত্রীবাহী একটি গাড়ি। ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জন যুবকের। মঙ্গলবার ভোররাত দু’টো নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ইন্দোর জেলার তালাভালি চন্দা এলাকায় একটি পেট্রোল পাম্পের কাছে। রাস্তার ধারেই দাঁড়িয়েছিল জ্বালানি ট্যাঙ্কারটি। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাঙ্কারে ধাক্কা মারে। ফলে গাড়িটি ভেঙে দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনাস্থলেই চালক-সহ ৬ জনের মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, মৃতদের প্রত্যেকেই ইন্দোর জেলার বাসিন্দা, তাঁদের বয়স ১৮-২৮ বছরের মধ্যে। ইন্দোর শহরের উপকণ্ঠে মাংলিয়া থেকে শহরের দিকে আসছিলেন তাঁরা। বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্যই দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে। নিহতদের নাম-ঋষি পওয়ার, সুরজ, চন্দ্রভান রঘুবংশী, সোনু জাট, সুমিত সিং এবং দেব।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top