News Flash

  • Home
  • Uncategorized
  • একবিংশ শতাব্দীর ভারতের চাহিদা ও আকাঙ্ক্ষা বদলেছে : প্রধানমন্ত্রী
Image

একবিংশ শতাব্দীর ভারতের চাহিদা ও আকাঙ্ক্ষা বদলেছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): একবিংশ শতাব্দীর ভারতের চাহিদা ও আকাঙ্ক্ষা বদলেছে, বদলেছে পরিস্থিতিও। মঙ্গলবার আইআইটি-খড়গপুরের ৬৬ তম সমাবর্তন অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আইআইটি খড়গপুরের বিদ্যার্থীদের প্রধানমন্ত্রী বলেছেন, “নিজের সামর্থ্য খুঁজে এগিয়ে যেতে হবে আপনাদের এবং সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে হবে, নিঃস্বার্থতার সঙ্গে এগিয়ে যেতে হবে।” প্রধানমন্ত্রী শুরুতেই বলেছেন, “আইআইটি খড়গপুরের যে সমস্ত বিদ্যার্থীরা ডিগ্রি পাচ্ছেন, আজকের দিন শুধুমাত্র তাঁদের জন্য গুরুত্বপূর্ণ নয়, আজকের দিন নতুন ভারত নির্মাণের জন্য ততটাই গুরুত্বপূর্ণ। ইঞ্জিনিয়ার হিসেবে আপনাদের মধ্যে একটি অনন্য দক্ষতার বিকাশ ঘটে এবং তা হল প্যাটার্ন থেকে পেটেন্ট পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষমতা।”
প্রধানমন্ত্রী বলেন, “জীবনের যেই পথে আপনারা এগিয়ে চলবেন, নিশ্চিতভাবে আপনাদের অনেক প্রশ্নের মুখোমুখি হতে হবে। এই রাস্তা সঠিক তো, ভুল নয় তো, ক্ষতি হবে না তো, সময় নষ্ট হবে না তো? এই সমস্ত প্রশ্নের উত্তর হল-সেলফ থ্রি। আত্ম-সচেতনতা, আত্মবিশ্বাস এবং নিঃস্বার্থতা। আপনাকে নিজের সামর্থ্য খুঁজে এগিয়ে যেতে হবে এবং সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে হবে, নিঃস্বার্থতার সঙ্গে এগিয়ে যেতে হবে।” সমাবর্তন অনুষ্ঠানে মোদী বলেন, “একবিংশ শতাব্দীর ভারতের পরিস্থিতি বদলেছে, চাহিদাও বদলেছে এবং আকাঙ্ক্ষাও বদলেছে। এখন আইআইটি-কে শুধুমাত্র ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি নয়, ইনস্টিটিউট অফ ইন্ডিজিনিয়াস টেকনোলজির বিষয়ে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে হবে।”
প্রধানমন্ত্রী বলেন, “ব্যর্থতা থেকে সমস্ত বিজ্ঞানী নতুন উপায় শিখেছেন, ব্যর্থতা সাফল্যের দিকে নতুন রাস্তা তৈরি করতে পারে।” আইআইটি খড়গপুরের ৭৫টি নতুন আবিষ্কারকে সংগ্রহ করে, ভারতের স্বাধীনতা ৭৫ তম বছর উদযাপনের জন্য বিশ্বের সামনে তুলে ধরা উচিত বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, এর ফলে আমাদের যুব সমাজ উৎসাহিত হবে।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top