নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি (হি.স.): পরপর দু’দিন খানিকটা স্বস্তি। রবিবারের পর সোমবারও দেশজুড়ে অপরিবর্তিত রইল পেট্রোল ও ডিজেলের দাম। তবে, দাম একটুও কমেনি। অপরিবর্তিত থাকার পর কলকাতায় সোমবার লিটার প্রতি পেট্রোলের দাম ৯১.৭৮ টাকায় থমকে রয়েছে এবং ডিজেলের দাম লিটার প্রতি ৮৪.৫৬ টাকায় বিক্রি হয়েছে|
কলকাতা ছাড়াও পেট্রোল ও ডিজেলের অপরিবর্তিত রয়েছে দেশের অন্যান্য শহরেও| দিল্লিতে পেট্রোল-ডিজেলের অপরিবর্তিত দাম, যথাক্রমে ৯০.৫৮ টাকা প্রতি লিটার এবং ৮০.৯৭ টাকা প্রতি লিটার। পাশাপাশি মুম্বইয়ে পেট্রোল-ডিজেলের বর্তমান দাম, যথাক্রমে ৯৭.০০ টাকা প্রতি লিটার এবং ৮৮.০৬ টাকা প্রতি লিটার। চেন্নাইয়েও বাড়েনি পেট্রোল ও ডিজেলের দাম। চেন্নাইয়ে সোমবার পেট্রোল বিক্রি হয়েছে ৯২.৫৯ টাকায় এবং ডিজেল ৮৫.৯৮ টাকায়। এর আগে গত শনিবার দাম বেড়েছিল পেট্রোল-ডিজেলের।

কমছে না দাম, পরপর দু’দিন অপরিবর্তিত জ্বালানি তেল
Releated Posts
রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত
নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…
১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র
নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…


















