News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা-আক্রান্ত মহারাষ্ট্রের মন্ত্রী ছগন ভুজবল, রয়েছেন নিভৃতবাসে
Image

করোনা-আক্রান্ত মহারাষ্ট্রের মন্ত্রী ছগন ভুজবল, রয়েছেন নিভৃতবাসে

মুম্বই, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): করোনাভাইরাসে আক্রান্ত হলেন মহারাষ্ট্রের খাদ্যমন্ত্রী তথা এনসিপি নেতা ছগন ভুজবল। সোমবার সকালে ছগন ভুজবল নিজেই টুইট করে করোনা-আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়েছেন। মন্ত্রী জানিয়েছেন, “আমি ভালো আছি, চিন্তার কোনও কারণ নেই।” চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন তিনি। রয়েছেন নিভৃতবাসে। পাশাপাশি সম্পত্তি তাঁর সান্নিধ্যে যাঁরা এসেছিলেন তাঁদেরও করোনা-পরীক্ষা করিয়ে নেওয়ার জন্য অনুরোধ করছেন মন্ত্রী।
সোমবার সকালে মারাঠি ভাষায় টুইট করে মহারাষ্ট্রের খাদ্যমন্ত্রী তথা এনসিপি নেতা ছগন ভুজবল জানিয়েছেন, “আমি করোনাভাইরাসের সংক্রমিত হয়েছি। আমি ভালো আছি, চিন্তার কোনও কারণ নেই। সাম্প্রতিক সময়ে আমার সান্নিধ্যে যাঁরা এসেছেন তাঁদের কাছে অনুরোধ করছি, নিজেরাও করোনা-পরীক্ষা করিয়ে নেবেন।”

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top