News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে বিজেপির পরিকল্পনা বৈঠকে প্রত্যাশা মতই গুরুত্ব পেল পশ্চিমবঙ্গ
Image

দিল্লিতে বিজেপির পরিকল্পনা বৈঠকে প্রত্যাশা মতই গুরুত্ব পেল পশ্চিমবঙ্গ

নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি (হি.স.) : দেশের পাঁচ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে ভালো ফলের আশায় বৈঠকে বসলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব । রবিবার দিল্লিতে বিজেপির পরিকল্পনা বৈঠকে প্রত্যাশা মতই গুরুত্ব পেল পশ্চিমবঙ্গ । আসন্ন নির্বাচনে পশ্চিমবঙ্গে এবার ২০০ মত আসন পাওয়ার আশা করছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ।

সামনেই পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরির নির্বাচন। রবিবারের বৈঠক মূলত এই পাঁচ রাজ্যের নির্বাচনী রণকৌশল নির্ধারণের বৈঠক ছিল। পাঁচ রাজ্য নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও বেশিরভাগ সময়ই আলোচনা হয়েছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে। পশ্চিমবঙ্গে দলের রণকৌশল কী হওয়া উচিত, তা নিয়ে বিশদে আলোচনা হয়েছে। বৈঠকে দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হলেও তিনি সোমবার প্রধানমন্ত্রীর সভার প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন। তবে মুকুল রায় এদিনের সভায় উপস্থিত ছিলেন। বৈঠক শেষে যে রাজনৈতিক প্রস্তাব পাশ হয়, তারও সিংহভাগ জুড়ে ছিল পশ্চিমবঙ্গ । এই প্রস্তাবে বলা হয়, পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক পরিবেশ নেই। মমতার তুষ্টিকরণের রাজনীতিতে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি তলানিতে। বিজেপির পক্ষে রাজ্যে জনসমর্থন বাড়ছে। বাংলার ভোটে ২০০ আসন পাওয়ার মতো পরিস্থিতিতে দল রয়েছে।

এদিন দিল্লিতে বিজেপির পরিকল্পনা বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ মোদী, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এবং পাঁচ রাজ্যের সভাপতি ও দায়িত্বে থাকা পর্যবেক্ষকরা। নির্বাচনে পাঁচ রাজ্যে বিজেপি কী পদ্ধতিতে প্রচার করবে বা নির্বাচনে লড়বে তা নিয়ে আলোচনা হয় ।

পশ্চিমবঙ্গকে আলাদা গুরুত্ব দিলেও বামেদের দখলে থাকা কেরলেও সেখানে ভাল ফল করতে মরিয়া বিজেপি। তামিলনাড়ুতেও জোট সঙ্গী এআইএডিএমকের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে বিজেপির। অন্যদিকে দ্বিতীয়বারের জন্য অসমে সরকার ধরে রাখার চ্যালেঞ্জ তাদের সামনে। পুদুচ্চেরিতে আবার কংগ্রেসকে হারিয়ে ক্ষমতা দখল করতে চাইছে বিজেপি।

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top