News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা : সেনিটাইজ করা হচ্ছে ত্রিপুরা মেডিকেল কলেজ
Image

করোনা : সেনিটাইজ করা হচ্ছে ত্রিপুরা মেডিকেল কলেজ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারি৷৷ ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে ৩১ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়ার পর হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা ৭২ ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়৷


শনিবার ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতাল সেনিটাইজেশন করার কাজ শুরু হয়েছে৷রাজ্যে হঠাৎ করে আবার করোনা ভাইরাস সংক্রমণের বিস্তার ঘটতে থাকায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে৷ হাপানিয়াস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার ৩১ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে৷ তাতে নিরাপত্তা নিয়ে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবেলার জন্য টানা তিন দিন হাসপাতালে বহির্বিভাগের যাবতীয় পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন৷

হাসপাতালের প্রতিটি কক্ষে সেনিটাইজেশন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ শনিবার সকাল থেকেই সেনিটাইজেশন এর কাজ শুরু হয়েছে৷ করুণা ভাইরাসের সংক্রমণ যাতে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের মধ্যে কোন ভাবে আঘাত আনতে না পারে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ করনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় সরকারি বিধি নিষেধ মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে৷প্রত্যেককে মাক্স পড়তে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে৷

Releated Posts

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top