News Flash

  • Home
  • Uncategorized
  • মোদী ও হাসিনার উপস্থিতিতে ২৬ মার্চ বাংলাদেশে উদ্বোধন হবে বঙ্গবন্ধু গান্ধী জাদুঘর
Image

মোদী ও হাসিনার উপস্থিতিতে ২৬ মার্চ বাংলাদেশে উদ্বোধন হবে বঙ্গবন্ধু গান্ধী জাদুঘর

কিশোর সরকার
ঢাকা, ২০ ফেব্রুয়ারি (হি. স.) : আগামী ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাংলাদেশ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে (বিআইসিসি) বঙ্গবন্ধু-মহাত্মা গান্ধী জাদুঘর উদ্বোধন করা হবে।


বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র থেকে জানানো হয়েছে, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু ও ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর ওপর গবেষণা করে এই জাদুঘরটি করা হয়েছে।
বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৭ থেকে ২৬ মার্চ বড় আকারে ‘মুজিব চিরন্তন’ অনুষ্ঠানের আয়োজন করছে বাংলাদেশ সরকার। এর মধ্যে অন্তত তিনটি দেশের তিনজন সরকার প্রধান ওই ১০ দিনের বিভিন্ন সময়ে ঢাকায় অবস্থান করবেন। এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্র বা সরকার প্রধানের ভিডিও বার্তা দেখানো হবে ওই সময়।

নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি ২২ থেকে ২৩ মার্চ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৫ মার্চ রাতে এসে ২৭ মার্চ দুপুর পর্যন্ত থাকতে পারেন। এছাড়া মালদ্বীপের প্রেসিডেন্ট ১৮ থেকে ২১ মার্চের মধ্যে যেকোন সময় ঢাকায় আসবেন বলে জানা গেছে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে গত বছর বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের কথা থাকলেও কোভিড-১৯ পরিস্থিতির কারণে অনেক কিছু করা সম্ভব হয়নি। এই বছর কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার কারণে ১৭ মার্চ থেকে ২৬ মার্চ বড় আকারে অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়ে সরকার অগ্রসর হচ্ছে। সব রাষ্ট্র ও সরকার প্রধান বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, বঙ্গবন্ধু বা তাদের পছন্দ অনুযায়ী বঙ্গবন্ধু মেমোরিয়াল লেকচার দেবেন।

এছাড়া, ভুটানের রাজা, কানাডার প্রধানমন্ত্রী, যুক্তরাষ্ট্রের কেনেডি পরিবারের কোন সদস্য এবং অন্য অনেক দেশ থেকে ভিডিও বার্তা আসবে বলে আশা করা হচ্ছে।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top