News Flash

  • Home
  • Uncategorized
  • প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরে এল আমেরিকা
Image

প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরে এল আমেরিকা

নিউইয়র্ক, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : আনুষ্ঠানিকভাবে প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরে এল আমেরিকা । ফরাসি বার্তা সংস্থা এএফপি-র খবরে প্রকাশ হয়েছে, দায়িত্ব নেওয়ার এক মাস পর বিশ্বের সবচেয়ে বৃহৎ অর্থনীতি ও দ্বিতীয় বৃহৎ কার্বন নির্গমনকারী দেশটি শুক্রবার ২০১৫ সালের চুক্তিতে ফিরে আসার ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে চুক্তিতে ফিরে আসার পর মিউনিক নিরাপত্তা সম্মেলনে এক ভাষণে ইউরোপীয় দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে দ্বিগুণ জোর দিতে আহ্বান জানিয়েছেন বাইডেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের সমাধানে আমরা আর বিলম্ব করতে পারি না। এটা বৈশ্বিক অস্তিত্বের সংকট। আমাদের সবাইকে পরিণতি ভোগ করতে হবে।

চুক্তিতে ফিরে যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এক বিবৃতিতে মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্থনি ব্লিংকিন বলেন, জলবায়ু পরিবর্তন থেকে আসা সত্যিকারের সমস্যাগুলোর সমাধান এবং বিজ্ঞানীদের কাছ থেকে আসা পরামর্শে মনোযোগ দেওয়া আমাদের ঘরোয়া ও বিদেশনীতির অগ্রাধিকারগুলোর কেন্দ্রে অবস্থান করছে। আমাদের জাতীয় নিরাপত্তা, আন্তর্জাতিক স্বাস্থ্য উদ্যোগের পরিবর্তন এবং আমাদের অর্থনীতি ও বাণিজ্য আলোচনার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ।

ক্রমবর্ধমান বৈশ্বিক তাপমাত্রা নিয়ন্ত্রণে নিয়ে আসতে এই চুক্তি সই হয়েছিল। এর আগে বাইডেনের পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্প একক দেশ হিসেবে চুক্তি থেকে সরে আসার ঘোষণা করে ছিলেন। কিন্তু বাইডেন চুক্তিতে ফিরে আসার মাধ্যমে এটি নতুন গতি পাবে বলে মনে করা হচ্ছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top