News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিমবঙ্গে এল ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
Image

পশ্চিমবঙ্গে এল ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

কলকাতা, ২০ ফেব্রুয়ারি (হি. স.) : শনিবার সকালে দুর্গাপুর স্টেশনে নেমেছে দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এই বাহিনী বাঁকুড়া ও বীরভূম জেলায় পাঠানো হবে। জানা গিয়েছে, কাশ্মীর থেকে বিশেষ এই ট্রেনে এসেছে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে দুর্গাপুরে দুই কোম্পানি ছাড়াও বর্ধমানে এক কোম্পানি, ডানকুনিতে পাঁচ কোম্পানি ও কলকাতার চিৎপুরে নামবে চার কোম্পানি। দুর্গাপুরে এই  বাহিনীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সিআরপিএফ ও রাজ্য পুলিশের পদস্থ আধিকারিকরা।

বঙ্গ বিধানসভা ভোটের পারদ ক্রমেই চড়ছে। চলতি মাসেই ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে রাজ্যে। সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের জন্য আগামী সপ্তাহেই ধাপে ধাপে বাহিনীর জওয়ানরা রাজ্যের বিভিন্ন প্রান্তে ঢুকতে শুরু করবে। ২৫ ফেব্রুয়ারির মধ্যে তাঁদের চলে আসার কথা। রাজ্যে ইতিমধ্যেই মোতায়েন থাকা বাহিনীর সঙ্গে মিলেমিশে কাজ করবেন তাঁরা।

ভোট ঘোষণার আগেও বিভিন্ন স্পর্শকাতর এলাকায় টহলদারি চালাবেন বাহিনীর জওয়ানরা। বীরভূম জেলায় শুক্রবার রাতেই ১ কোম্পানি বাহিনী আসছে। তাঁদের আপাতত সিউড়ি আইটিআই কলেজে রাখা হচ্ছে। জেলা পুলিশ সুপার মিরাজ খালিদ জানিয়েছেন, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে ৫ কোম্পানি বাহিনী ঢুকবে বীরভূমে। নির্বাচনী বিধি মেনে তাঁদের টিকাকরণও করা হবে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সিউড়ি, রামপুরহাট ছাড়াও বোলপুরের মতো জায়গায় মোতায়েন করা হতে পারে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top