News Flash

  • Home
  • Uncategorized
  • ৭ মার্চ ব্রিগেডে জনসভা প্রধানমন্ত্রী মোদীর
Image

৭ মার্চ ব্রিগেডে জনসভা প্রধানমন্ত্রী মোদীর

কলকাতা, ১৯ ফেব্রুয়ারি (হি. স.) : আগামী ৭ মার্চ ব্রিগেডে জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ রাজ্যে বিজেপি-র যে পরিবর্তন রথ যাত্রা চলছে, তার সমাপ্তিও হবে ওই দিন৷

ব্রিগেডের ওই সভার আগেই চলতি মাসে এক সপ্তাহে দু’ বার রাজ্যে আসবেন মোদী৷ আগামী ২২ ফেব্রুয়ারি হুগলির চুঁচুড়ায় জনসভা করার কথা রয়েছে নরেন্দ্র মোদীর৷ পাশাপাশি নোয়াপাড়া দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্পের উদ্বোধন এবং কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর৷ এর পর হুগলির চুঁচুড়ায় জনসভা করার কথা রয়েছে নরেন্দ্র মোদীর৷ পাশাপাশি নোয়াপাড়া দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্পের উদ্বোধন এবং কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর৷ এর পর ২৮ ফেব্রুয়ারি ফের রাজ্যে আসার কথা রয়েছে তাঁর৷

রাজ্য বিজেপি সূত্রের খবর, পরিবর্তন রথযাত্রার শেষ দিন বড় কোনও সভার পরিকল্পনা করা হচ্ছিল৷ শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর সময় পাওয়ায় আগামী ৭ মার্চ ব্রিগেডে জনসভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সূত্রের খবর অনুযায়ী, মার্চের শুরুতেই রাজ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যেতে পারে৷ ফলে ব্রিগেডের সভা থেকেই রাজ্যে নির্বাচনী প্রচার শুরু করে দিতে পারেন নরেন্দ্র মোদী৷ 

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top