নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): দাম কমার কোনও লক্ষণ তো নেই, উল্টে মূল্যবৃদ্ধিতে একের পর এক রেকর্ড গড়েই চলেছে জ্বালানি তেল। এই নিয়ে পরপর ১১ দিন, লাগাতার বেড়েই চলেছে জ্বালানি তেলের মূল্য। কলকাতায় শুক্রবার ০.৩০ পয়সা বেড়েছে পেট্রোলের দাম এবং ০.৩৩ বেড়েছে ডিজেলের দাম| ০.৩০ পয়সা বেড়ে শুক্রবার কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ৯১.৪১ টাকায় পৌঁছেছে এবং ০.৩৩ পয়সা বেড়ে ডিজেলের দাম বেড়ে হল ৮৪.১৯ টাকা|
শুধুমাত্র কলকাতা নয়, একই অবস্থায় দেশের অন্যান্য শহরেও| দিল্লিতে পেট্রোল-ডিজেলের বর্ধিত দাম হল, যথাক্রমে ৯০.১৯ টাকা প্রতি লিটার (০.৩১ পয়সা বৃদ্ধি) এবং ৮০.৬০ টাকা প্রতি লিটার (০.৩৩ পয়সা বৃদ্ধি)| পাশাপাশি মুম্বইয়ে পেট্রোল-ডিজেলের দাম বেড়ে হল, যথাক্রমে ৯৬.৬২ টাকা (০.৩০ পয়সা বৃদ্ধি) প্রতি লিটার এবং ৮৭.৬৭ টাকা (০.৩৫ পয়সা বৃদ্ধি) প্রতি লিটার। চেন্নাইয়ে পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে হয়েছে, যথাক্রমে ৯২.২৫ টাকা (০.২৭ পয়সা বৃদ্ধি) প্রতি লিটার এবং ৮৫.৬৩ টাকা (০.৩২ পয়সা বৃদ্ধি) প্রতি লিটার।

কমছে না, মূল্যবৃদ্ধিতে রেকর্ড গড়েই চলেছে জ্বালানি তেল
Releated Posts
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…
রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ
আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…


















