News Flash

  • Home
  • Uncategorized
  • জগন্নাথের আশীর্বাদ নিলেন কঙ্গনা, সকলের সুস্থতা কামনা অভিনেত্রীর
Image

জগন্নাথের আশীর্বাদ নিলেন কঙ্গনা, সকলের সুস্থতা কামনা অভিনেত্রীর

পুরী, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): পুরীর জগন্নাথ মন্দিরে গিয়ে ভগবান জগন্নাথের আশীর্বাদ নিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। শুক্রবার সকালে পুরীর জগন্নাথ মন্দিরে আসেন কঙ্গনা। শ্রীমন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে রানাউতকে স্বাগত জানান সেবায়েত মধুসূদন সিংঘারি। মহাপ্রসাদ তুলে দেওয়া হয় অভিনেত্রীর হাতে। কড়া নিরাপত্তা বেষ্টনীতে ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রার পূজার্চনা করেন কঙ্গনা। তিনি বিমলা মন্দির, লক্ষ্মী মন্দিরেও যান।  
জগন্নাথ মন্দির দর্শনের পর কঙ্গনা জানিয়েছেন, “ভগবান জগন্নাথ দেবের আশীর্বাদ পেয়ে আমি ধন্য। নতুন বছরে বিশ্বের সকলের জীবন আনন্দে ভরে উঠুক এই কামনা করেছি। গত বছর আমার কাছে খুব খারাপ ছিল। নতুন বছরের শুরুতে ভগবানের আশীর্বাদ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি।” সকলের সুস্থতা ও সমৃদ্ধি কামনা করেছেন কঙ্গনা।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top