News Flash

  • Home
  • Uncategorized
  • সীমান্ত সমস্যা নিয়ে ফের বৈঠকে বসতে চলেছে ভারত-চিন
Image

সীমান্ত সমস্যা নিয়ে ফের বৈঠকে বসতে চলেছে ভারত-চিন

লাদাখ, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): ফের বৈঠকে বসতে চলেছে ভারত-চিন । সীমান্ত সমস্যা নিয়ে শনিবার চুশুল সেক্টরে নিয়ন্ত্রণরেখার ওপারে মলডোতে আলোচনা হবে দুই দেশের সেনা আধিকারিকদের মধ্যে। প্যাংগং হ্রদের উত্তর এবং দক্ষিণ অংশ থেকে সেনা সরানোর পর সীমান্তের অন্য যে জায়গাগুলো নিয়ে ভারত-চিনের বিবাদ রয়েছে, বৈঠকে সেগুলো নিয়ে আলোচনা করা হবে বলে খবর। এর মধ্যে রয়েছে দেপসাং সমতল   এবং গোগরা-হট স্প্রিং  এলাকা।


চিনের সঙ্গে প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার সীমান্ত ভাগ করে নিয়েছে ভারত। প্রকৃত নিয়ন্ত্রণরেখার বেশ কিছু জায়গায় ভারতের জমি দখল করে রেখেছে চিনা বাহিনী। কিন্তু সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত শুধুমাত্র প্যাংগং হ্রদ সংলগ্ন এলকাতেই সীমিত রয়েছে। লাদাখের দেপসাং সমতল, গোগরা-হটস্প্রিং নিয়ে কোনও আলোচনাই হয়নি। এবার সেই নিয়েই আলোচনায় বসবেন চিন-ভারতের সেনা আধিকারিকরা। শনিবার সকাল দশটা থেকে শুরু হবে দশম দফার বৈঠকটি। চুশুল সেক্টরে নিয়ন্ত্রণরেখার ওপারে মলডোর ওই বৈঠকে উপস্থিত থাকবেন দু’দেশের সেনার শীর্ষ আধিকারিকরা।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top