News Flash

  • Home
  • Uncategorized
  • গালওয়ানে ভারতের সঙ্গে সংঘর্ষে নিজেদের সেনার প্রাণহানির কথা স্বীকার করল চিন
Image

গালওয়ানে ভারতের সঙ্গে সংঘর্ষে নিজেদের সেনার প্রাণহানির কথা স্বীকার করল চিন

লাদাখ, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): গালওয়ান হামলা সম্পর্কে এবার অবশেষে সুরবদল করল চিন। গত বছর জুন মাসে গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন লাল ফৌজের পাঁচ জন সেনা । শুক্রবার এমনটাই প্রকাশ করা হয়েছে চিনের সংবাদমাধ্যমে। এই প্রথম গালওয়ান সংঘর্ষে মৃত্যুর সংখ্যা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে বেজিং।


চিনা সংবাদমাধ্যম ‘গ্লোবাল টাইমস’-এর রিপোর্ট অনুযায়ী, চিনের পিপলস লিবারেশন আর্মির সদস্য ছিলেন ওই চার সেনা। এছাড়া সেদেশের সেন্ট্রাল মিলিটারি কমিশনের তরফ থেকে কারাকোরাম পর্বতে ভারতের সঙ্গে সংঘর্ষে সেনাবাহিনীর কমান্ডারের প্রাণঘাতের কথা স্বীকার করা হয়েছে।  


নিহত কমান্ডার কি ফাবাওকে “সীমান্তরক্ষার জন্য হিরো রেজিমেন্টাল কমান্ডার”-এর সম্মানে ভূষিত করেছে চিনা সেনাবাহিনী । এছাড়া নিহত বাকি ৪ জন সেনাকেও দেওয়া হয়েছে যোগ্য সম্মান। গ্লোবাল টাইমসের রিপোর্টে ভারতের বিরুদ্ধে নৃশংসতার অভিযোগ আনা হয়েছে। বলা হয়েছে, লাল ফৌজের সেনাদের উপর পাথর, স্টিলের রড এবং মুগুর দিয়ে আক্রমণ হেনেছে ভারত।  


তবে চিনের সংবাদমাধ্যম যাই বলুক না কেন, গত জুন মাসের গালওয়ান সংঘর্ষে লাল ফৌজের প্রাণহানির সংখ্যা আরও অনেক বেশি বলেই মত ওয়াকিবহাল মহলের। সম্প্রতি রাশিয়ার এক সংবাদসংস্থা ওই সংঘর্ষে ৪৫ জন চিনা সেনার মৃত্যুর কথা জানিয়েছে। তাঁদের রিপোর্ট অনুযায়ী, “২০২০-র মে এবং জুন মাসে চিন ও ভারতের সংঘর্ষে ২০ জন ভারতীয় এবং ৪৫ জন চৈনিক সেনার মৃত্যু হয়েছে।” চিনের অধিক প্রাণহানির দাবি করেছে ভারতও।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top