News Flash

  • Home
  • Uncategorized
  • বিএসএফের হয়রানির প্রতিবাদে থানা ঘেরাও
Image

বিএসএফের হয়রানির প্রতিবাদে থানা ঘেরাও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারি৷৷ কমলাসাগর বিধানসভা এলাকার হরিহর দোলা সীমান্ত লাগোয়া গ্রামের মহিলারা বিএসএফের কার্যকলাপের প্রতিবাদ জানিয়ে বুধবার মধুপুর থানায় বিক্ষোভ প্রদর্শন করেছেন৷ মধুপুর থানা এলাকার কমলাসাগর বিধানসভা এলাকার হরিহর দোলা সীমান্ত লাগোয়া গ্রামের মহিলাদের বিএসএফ জওয়ানরা নানাভাবে উত্ত্যক্ত করছে বলে অভিযোগ উঠেছে৷ তাতে রীতিমত অসন্তুষ্ট সীমান্ত গ্রামের বাসিন্দারা৷সীমান্ত সুরক্ষার দায়িত্বে থাকা বিএসএফ জওয়ানদের এহেন কার্যকলাপের এলাকার মানুষজন৷

এলাকার মহিলাদের অভিযোগ তারা প্রাকৃতিক কাজের জন্য ঘর থেকে বেরিয়ে গেলে তাদের পিছু নিচ্ছে একাংশের বিএসএফ জওয়ান৷ মহিলা ও যুবতীদের তারা নানা কু প্রস্তাব দিচ্ছে৷ যাদের রক্ষকের দায়িত্ব পালন করা তারাই ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হতে চাইছে৷এ ধরনের কার্যকলাপ সীমান্ত এলাকায় বসবাসকারী পরিবারের লোক আমরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না৷ বিএসএফের জওয়ানদের এ ধরনের কার্যকলাপ এর প্রতিবাদ জানিয়ে হরিহর দোলা গ্রামের লোকজনরা বুধবার মধুপুর থানায় গিয়ে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানিয়েছেন৷ অবিলম্বে বিএসএফের জওয়ানদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন৷ পুলিশ বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বস্ত করা হয়েছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top