News Flash

  • Home
  • Uncategorized
  • অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন সেরেনা উইলিয়ামস
Image

অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন সেরেনা উইলিয়ামস

মেলবোর্ন, ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : সেমিফাইনালে জাপানি তারকা নাওমি ওসাকার কাছে হেরে গেলেন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি মহিলা টেনিস তারকা সেরেনা উইলিয়ামস । বৃহস্পতিবার, বিখ্যাত রড লেভার এরিনায় তৃতীয় বাছাই ওসাকার কাছে ৩-৬, ৪-৬ ফলাফলে হেরে যান সর্বকালের অন্যতম সেরা মহিলা টেনিস খেলোয়াড় সেরেনা। এই হারের ফলে নজিরগড়া ২৪তম গ্র্যান্ড স্ল্যামের স্বপ্ন আপাতত অধরাই রয়ে গেল সেরেনার।

করোনা পরবর্তীতে অস্ট্রেলিয়ান ওপেনের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল জাপানি তারকা নাওমি ওসাকা বনাম যুক্তরাষ্ট্রের কিংবদন্তি মহিলা টেনিস তারকা সেরেনা উইলিয়ামসের। টানটান উত্তেজনা ছিল এই ম্যাচকে ঘিরে। সমর্থকদের নিরাশ করলেন না দুই তারকাই। তবে দিনের শেষে বাজিমাত করলেন ওসাকা। পৌঁছে গেলেন মরশুমের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে। ৬-৩, ৬-৪ ফলে ম্যাচ জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করলেন নাওমি।

ম্যাচের প্রথম থেকেই আক্রামণাত্মক টেনিস খেলেন ওসাকা। তাঁর জোরালো ফোরহ্যান্ড এবং ব্যাকহ্যান্ডের কোনও উত্তর ছিল না সেরেনার কাছে। রড লেভার এরিনায় সেমিফাইনালে সেরেনাকে ব্যাক অফ দি কোর্টে ঠেলে দেওয়ার চেষ্টা করেন ওসাকা। নিজের প্ল্যানে সফলও হন। ফলে সার্ভ এবং ভলি গেম খেলার সেভাবে সুযোগ পাননি সেরেনা।

মহিলাদের সিঙ্গলসে সবথেকে বেশি ২৪টি গ্র্যান্ড স্লাম খেতাব জয়ের বিশ্বরেকর্ড রয়েছে মার্গারেট কোর্টের দখলে । সেরিনা ২৩টি গ্র্যান্ড স্লাম জিতেছেন। এই হারের ফলে ২৪তম গ্র্যান্ড স্ল্যামের স্বপ্ন আপাতত অধরাই রয়ে গেল সেরেনার। চার বছর আগে অস্ট্রেলিয়ান ওপেনই ছিল সেরিনার শেষ গ্র্যান্ড স্লাম খেতাব। তখন তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। তারপর চারবার গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠেও চ্যাম্পিয়ন হতে পারেননি তিনি। এবার ছিটকে গেলেন সেমিফাইনাল থেকে।

ওসাকার সামনে ফাইনালে আমেরিকার জেনিফার ব্র্যাডি। ২২তম বাছাই ব্র্যাডি ৬-৪, ৩-৬, ৬-৪ গেমে হারান ২৫তম বাছাই চেক প্রজাতন্ত্রের ক্যারলিনা মুচকোভাকে।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top