News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতে ২০.৮৭-কোটির ঊর্ধ্বে করোনা-টেস্ট, সক্রিয় রোগী ফের বাড়ল
Image

ভারতে ২০.৮৭-কোটির ঊর্ধ্বে করোনা-টেস্ট, সক্রিয় রোগী ফের বাড়ল

নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): শেষ ২৪ ঘন্টায় ৭.২৬-লক্ষের বেশি মানুষের করোনা-পরীক্ষা করার পর ভারতে ২০.৮৭-কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-টেস্টের সংখ্যা। বৃহস্পতিবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১৭ ফেব্রুয়ারি সারা দিনে ভারতে ৭,২৬,৫৬২টি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ২০,৮৭,০৩,৭৯১-এ পৌঁছে গেল।
সুস্থতা বাড়লেও, ভারতে শেষ ২৪ ঘন্টায় খানিকটা বেড়েছে চিকিৎসাধীন রোগীর সংখ্যা। বুধবার সারা দিনে ভারতে সুস্থ হয়েছেন ১১,৯৮৭ জন। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্ত ১,৫৬,০১৪ জনের মৃত্যু হয়েছে (১.৪২ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১০১ জনের। ভারতে সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ১,০৬,৫৬,৮৪৫ জন। বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা খানিকটা বেড়েছে, এই মুহূর্তে ভারতে মোট ১,৩৭,৩৪২ জন করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন, বিগত ২৪ ঘন্টায় বেড়েছে ৭৯৩ জন (১.২৫ শতাংশ)।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top