News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা-আক্রান্ত মহারাষ্ট্রের মন্ত্রী জয়ন্ত পাটিল, রয়েছেন নিভৃতবাসে
Image

করোনা-আক্রান্ত মহারাষ্ট্রের মন্ত্রী জয়ন্ত পাটিল, রয়েছেন নিভৃতবাসে

মুম্বই, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): করোনাভাইরাসে আক্রান্ত হলেন মহারাষ্ট্রের জলসম্পদ মন্ত্রী তথা এনসিপি নেতা জয়ন্ত পাটিল। বৃহস্পতিবার জয়ন্ত পাটিল নিজেই টুইট করে করোনা-আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়েছেন। মন্ত্রী জানিয়েছেন, তিনি ভালো আছেন, চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন। রয়েছেন নিভৃতবাসে। পাশাপাশি সম্পত্তি তাঁর সান্নিধ্যে যাঁরা এসেছিলেন তাঁদেরও করোনা-পরীক্ষা করিয়ে নেওয়ার জন্য অনুরোধ করছেন।
বৃহস্পতিবার টুইট করে মহারাষ্ট্রের জলসম্পদ মন্ত্রী তথা এনসিপি নেতা জয়ন্ত পাটিল জানিয়েছেন, “আমি করোনাভাইরাসের সংক্রমিত হয়েছি। আমি ভালো আছি, চিকিৎসকদের পরামর্শ মেনে চলছি, আশা করছি শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নিজের কর্তব্য পালন করব। সাম্প্রতিক সময়ে আমার সান্নিধ্যে যাঁরা এসেছেন তাঁদের কাছে অনুরোধ করছি, নিজেরাও করোনা-পরীক্ষা করিয়ে নেবেন।”

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top