News Flash

  • Home
  • Uncategorized
  • বৃহস্পতিবার থেকে শুরু বাগবাজার বইমেলা, চলবে ২১ ফেব্রুয়ারি অবধি
Image

বৃহস্পতিবার থেকে শুরু বাগবাজার বইমেলা, চলবে ২১ ফেব্রুয়ারি অবধি

কলকাতা, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): কাজী নজরুল ইসলাম, নন্দলাল বসু, চারণকবি মুকুন্দদাস— বলুন তো এই তিনজনের মধ্যে মিল কোথায়? এই রে, ধন্দে পড়লেন তো! আচ্ছা আরও তিনজন দিকপালের নাম করছি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, যামিনী রায়, সিস্টার নিবেদিতা— এঁদের মিল কোথায়? এখনও ভ্রূ কুঁচকে? আচ্ছা একটা সূত্র— এই ছ’জনের মধ্যেই মিল রয়েছে! এবার অনেকেই পারবেন। এঁরা সবাই কোনও না কোনও সময়ে বাগবাজারে থাকতেন। বাগবাজার বুঝি সত্যিই ধন্য! এই রকম তালিকা দেখলে ওখানকার সাবেক বিখ্যাত অন্তত ৫০ জনের নাম বাছা যায়। ঐতিহ্যের সেই পল্লীতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বাগবাজার বইমেলা। চলবে ২১ শে পর্যন্ত। ২০০০ সালে শুরু হয়েছিল বাগবাজার উৎসব। ওটির অংশ হিসাবে হত সুতানুটি বইমেলা। ২০১৬ ও ’১৭-তে ওই বইমেলা হয় শোভাবাজার রাজবাড়িতে। তার পরের দু’বছর স্থগিত ছিল বইমেলা। 

অতিমারির প্রকোপ একটু কমেছে। এবার বাগবাজার বইমেলা হবে দুর্গামাঠে। চিনতে অসুবিধা নেই। ওখানেই ফি বছর হয় বাগবাজার সর্বজনীন দুর্গোৎসব। উদ্যোক্তাদের তরফে সুকুমার রক্ষিত জানান, এবার মেলায় এই প্রথম স্টল দিচ্ছে অল ক্যালকাটা হাউজওনার্স অ্যাসোসিয়েশন। থাকবে বেশ কিছু প্রকাশকের বই। প্রতিদিন সাড়ে তিনটে থেকে রাত আটটা। এবারের মেলা উৎসর্গ করা হচ্ছে প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে। বইমেলার উদ্বোধন করবেন তাঁর কন্যা পৌলমী চট্টোপাধ্যায়। প্রসঙ্গত, বাগবাজারেই নিবেদিতা লেনে শনি থেকে মঙ্গলবার, প্রতিবারের মত এবারেও হয়ে গেল আর এক বইমেলা। ওটা শেষ হতে না হতেই শুরু হচ্ছে বাগবাজার বইমেলা। 

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top