পেট্রোল-ডিজেল আরও দামি, লাগাতার মূল্যবৃদ্ধি চিন্তা বাড়াচ্ছে

নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): মূল্যবৃদ্ধিতে একের পর এক রেকর্ড গড়েই চলেছে জ্বালানি তেল। এই নিয়ে পরপর ৯ দিন, লাগাতার বেড়েই চলেছে জ্বালানি তেলের মূল্য। কলকাতায় বুধবার ০.২৪ পয়সা বেড়েছে পেট্রোলের দাম এবং ০.২৫ বেড়েছে ডিজেলের দাম| ০.২৪ পয়সা বেড়ে বুধবার কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ৯০.৭৮ টাকায় পৌঁছেছে এবং ০.২৫ পয়সা বেড়ে ডিজেলের দাম বেড়ে হল ৮৩.৫৪ টাকা|

শুধুমাত্র কলকাতা নয়, একই অবস্থায় দেশের অন্যান্য শহরেও| দিল্লিতে পেট্রোল-ডিজেলের বর্ধিত দাম হল, যথাক্রমে ৮৯.৫৪ টাকা প্রতি লিটার (০.২৫ পয়সা বৃদ্ধি) এবং ৭৯.৯৫ টাকা প্রতি লিটার (০.২৫ পয়সা বৃদ্ধি)| পাশাপাশি মুম্বইয়ে পেট্রোল-ডিজেলের দাম বেড়ে হল, যথাক্রমে ৯৬.০০ টাকা (০.২৫ পয়সা বৃদ্ধি) প্রতি লিটার এবং ৮৬.৯৮ টাকা (০.২৬ পয়সা বৃদ্ধি) প্রতি লিটার। চেন্নাইয়ে পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে হয়েছে, যথাক্রমে ৯১.৬৮ টাকা (০.২৩ পয়সা বৃদ্ধি) প্রতি লিটার এবং ৮৫.০১ টাকা (০.২৪ পয়সা বৃদ্ধি) প্রতি লিটার।