News Flash

  • Home
  • Uncategorized
  • ২৭ মার্চ থেকে চালু হচ্ছে নিউ জলপাইগুড়ি-ঢাকা যাত্রীবাহী ট্রেন বঙ্গবন্ধু এক্সপ্রেস
Image

২৭ মার্চ থেকে চালু হচ্ছে নিউ জলপাইগুড়ি-ঢাকা যাত্রীবাহী ট্রেন বঙ্গবন্ধু এক্সপ্রেস

কিশোর সরকার

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি (হি. স.) : পশ্চিমবঙ্গের পর্যটন নগরী নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা পর্যন্ত যাত্রীবাহী ট্রেন সার্ভিস চালু করা হচ্ছে। ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই যাত্রীবাহী ট্রেন সার্ভিসের উদ্বোধন করবেন।

২২ ,২৩ ও ২৪ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের কাটিহারে ভারত ও বাংলাদেশ রেলওয়ের ডিআরএম (বিভাগিয় রেলওয়ে ব্যবস্থাপক) পর্যায় বৈঠকে প্রাথমিক ভাবে ট্রেনটি চলাচলের সময় নির্ধারণ করা হবে। তবে চূড়ান্ত অনুমোদন হবে দুদেশের আইজিআরএম (ইন্টার গভমেন্ট রেলওয়ে মিটিং) পর্যায়ের বৈঠকে। বাংলাদেশ রেলওয়ে সূত্রে এই তথ্য জানানো হয়েছে।


ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতীয় রেলওয়েকে প্রস্তাবিত নিউ জলপাইগুড়ি-ঢাকা রুটের এই যাত্রীবাহী ট্রেনের নামকরণ বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ‘বঙ্গবন্ধু এক্সপ্রেস’ ট্রেন করার প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে উভয় দেশের রেলওয়ে সূত্রে জানা গেছে। বাংলাদেশ রেলওয়ের পর্যাপ্ত কোচ না-থাকায় আপাতত ভারতীয় র‌্যাক এই যাত্রীবাহী রেল সার্ভিস চালু করা হবে। সপ্তাহে দু’দিন ট্রেনটি চলাচল করতে পারে বলে রেলওয়ে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


রাত ১০ থেকে ১১টার মধ্যে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ছেড়ে সকালে ভারত সীমাস্ত ক্রস করবে। আর সকাল ৯টা থেকে ১০টার মধ্যে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছাবে। আর রাত ৮টার মধ্যে ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশনে এসে পৌঁছাবে। মৈত্রী এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের ন্যায় ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশনেই ইমিগ্রেশেন ও কাস্টমস প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আর ভারতীয় ইমিগ্রেশন ও কাস্টম শিলিগুড়ি স্টেশনে হবে। নিউ জলপাইগুড়ি-ঢাকা রুটের ৪৮৯.৩ কিলোমিটার রেলপথের মধ্যে ৪৪৯.৩ কিলোমিটা বাংলাদেশের ও ৪০ কিলোমিটার পথ ভারতের।

 
এই ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশের রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেন, নিউ জলপাইগুড়ি-ঢাকা যাত্রীবাহী ট্রেন ২৬ অথবা ২৭ মার্চ থেকে চালানোর পরিকল্পনা রয়েছে। ট্রেনের নামকরণের বিষয় জানতে চাইলে তিনি বলেন, ট্রেনটির নামকরণ বঙ্গবন্ধুর নামে করার ব্যাপারে একটি প্রস্তাবের কথা শুনেছি। তবে ট্রেনের নামকরণের বিষয়টি নির্ভর করছে মাননীয় প্রধানমন্ত্রীর উপরে। এই আন্তর্জাতিক ট্রেনের নামকরণ প্রধানমন্ত্রীর নির্দেশ মতোই হবে বলে তিনি জানান।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top