News Flash

  • Home
  • Uncategorized
  • সিধি বাস দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ৫০, আর্থিক সাহায্য শিবরাজ সরকারের
Image

সিধি বাস দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ৫০, আর্থিক সাহায্য শিবরাজ সরকারের

ভোপাল, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): মধ্যপ্রদেশের সিধি জেলায় ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৫০। এখনও নিখোঁজ রয়েছেন ৩-৪ জন, তাঁরাও হয়তো মারা গিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার সকালে সিধি জেলার জেলাশাসক রবীন্দ্র কুমার চৌধুরী জানিয়েছেন, বানসাগর খালে যাত্রীবোঝাই বাস পরে যাওয়ার দুর্ঘটনায় মোট ৫০ জনের দেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে যাত্রীদের নিয়ে সিধি থেকে সাতনা অভিমুখে যাচ্ছিল বাসটি। চালক নিয়ন্ত্রণ হারানোর ফলে আচমকাই রাস্তার ধারে বানসাগর খালে পড়ে যায় বাসটি।

বুধবার সকাল পর্যন্ত ৫০টি দেহ উদ্ধার হওয়ার পর এখনও নিখোঁজ রয়েছেন ৩-৪ জন। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর চারটি টিম উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানিয়েছেন, আহতদের সঙ্গে মুখ্যমন্ত্রী দেখা করবেন। এখনও পর্যন্ত ৫০টি দেহ উদ্ধার হয়েছে, ৩-৪ জন নিখোঁজ। মৃতদের পরিবারপিছু ৭ লক্ষ টাকা এবং আহতদের পরিবারপিছু ৫০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top