News Flash

  • Home
  • Uncategorized
  • ২১ ফেব্রুয়ারি রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান হবে
Image

২১ ফেব্রুয়ারি রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান হবে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারি৷৷ শিক্ষা দপ্তর, তথ্য ও সংসৃকতি দপ্তর এবং বাংলাদেশ সহকারি হাইকমিশনের উদ্যোগে আগামী ২১ ২১ ফেব্রুয়ারি রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক আন্তর্জাতিক মাত’ভাষা দিবস ২০২১ উদযাপন করা হবে৷ মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেবয়ারি সকাল ৭টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে মহারাণী তুলসীবতী বালিকা বিদ্যালয়, কামান চৌমুহনি, পোস্ট অফিস চৌমুহনি ও পুরাতন আর এম এস চৌমুহনি রাস্তা পরিক্রমা করে পুনরায় রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে এসে সমাপ্ত হবে৷ র্যালিতে তথ্য ও সংস্ক’তি দপ্তরের উদ্যোগে সুুদৃশ্য ট্যাবলো প্রদর্শিত হবে৷ এছাড়া বিভিন্ন ভাষায় লেখা প্লে-কার্ড হাতে ও চিরাচরিত পোশাকে সজ্জিত হয়ে বিভিন্ন বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষকাগণ র্যালিতে অংশ নেবেন৷ সেইসাথে র্যালিতে অমর ২১-র শিক্ষা চেতনা বিকাশ নিয়ে উচ্চারিত হবে নানা গণধনি৷


সেদিনই সকাল ৮টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১ নং হলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের মূল অনুষ্ঠান আয়োজিত হবে৷ এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মা৷ সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সহকারি হাইকমিশনের সহকারি হাইকমিশনার মোহম্মদ যুবায়েদ হোসেন এবং শিক্ষা দপ্তরের সচিব সৌম্যা গুপ্তা৷ এ অনুষ্ঠানে রাজ্যের ১৯টি জনজাতির ভাষা সহ বাংলা, হিন্দি ও সংস্কৃত ভাষায় সকল ভাষার সম্মানে ’আমাদের ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা’ এই থিমকে ভিত্তি করে মনো’ সাংস্ক’তিক অনুষ্ঠান পরিবেশিত হবে৷


এই অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে একটি অর্গানাইজিং কমিটি ও ৬টি সাব কমিটি গঠন করা হয়েছে৷ আজ বীরচন্দ্র কেন্দ্রীয় গ্রন্থাগারের কনফারেন্স হলে শিক্ষামন্ত্রী রতনলাল নাথের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়৷ সভায় ২১ ২১ ফেব্রুয়ারি উদযাপনের এই কর্মসূচিগুলি সুুষ্ঠভাবে সম্পন্ন করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়৷ আলোচনা শেষে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এই অনুষ্ঠানকে সুুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য সকলকে সক্রিয় অংশগ্রহণ ও সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান৷ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সহকারি হাইকমিশনের সহকারি কমিশনার মোহম্মদ যুবায়েদ হোসেন, বিভিন্ন সুকল কলেজের শিক্ষক শিক্ষিকাগণ এবং বিভিন্ন সামাজিক সংস্থার কর্ত’পক্ষগণ৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top