News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রীয় বাজেটের দিকে নজর ছিল গোটা বিশ্বের : প্রতিমা ভৌমিক
Image

কেন্দ্রীয় বাজেটের দিকে নজর ছিল গোটা বিশ্বের : প্রতিমা ভৌমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারি৷৷ এবারের কেন্দ্রীয় বাজেটকে অভূতপূর্ব বলে আখ্যা দিলেন সাংসদ প্রতিমা ভৌমিক৷ রবিবার আগরতলায় দলীয় কার্য্যালয়ে সাংবাদিক সম্মেলনে সাংসদ প্রতিমা ভৌমিক বাজেটের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন৷ সংসদে বাজেট নিয়ে আলোচনা হয়েছে৷ বিরোধীরা বিভিন্ন বিষয়ে সমালোচনা করেছেন৷ সাংসদ প্রতিমা ভৌমিক ওইসব সমালোচনার জবাব দিয়েছেন এদিন সাংবাদিক সম্মেলনে৷


তিনি বলেন, এবারের বাজেট আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে করা হয়েছে৷ তিনি বলেন, করোনা চলাকালীন সময়ে গোটা বিশ্বের চোখ ছিল ভারতের দিকে৷ করোনার কারণে দেশের অর্থনীতি একটু পিছিয়ে পড়ার কারণে বাজেট পেশের দিকে নজর ছিল বিশ্বের৷ পরে সব দেশকে চমক লাগিয়ে দিয়েই এবারের বাজেট পেশ করলেন মোদি সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ এবারের বাজেটে বেশী গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষা এবং স্বাস্থ্যের উপর৷ রেলের পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি পরিষেবার গুনগত মানোন্নয়নেও গুরুত্ব দেয়া হয়েছে বলে সাংসদ প্রতিমা ভৌমিক এদিন সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top