News Flash

  • Home
  • Uncategorized
  • ভেলেন্টাইন ডে-তে রক্তদান শিবির ইভেন্ট ফর ইউ’র
Image

ভেলেন্টাইন ডে-তে রক্তদান শিবির ইভেন্ট ফর ইউ’র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারি৷৷ ভ্যালেন্টাইন ডে উপলক্ষে ইভেন্ট ফর ইউর উদ্যোগে রবিবার আগরতলা সিটি সেন্টারে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন বিধায়ক আশীষ কুমার সাহা সহ উদ্যোক্তারা৷ভ্যালেন্টাইন ডে উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা বিধায়ক সুদীপ রায় বর্মন উদ্যোক্তাদের ভূয়শী প্রশংসা করেন৷ তিনি বলেন আনন্দ-উল্লাসের দিনে অনেকেই এ ধরনের মহতী কাজে এগিয়ে আসতে প্রস্তুত৷

এ ধরনের উদ্যোগ গ্রহণ করাই সবচেয়ে বড় কাজ৷বিধায়ক সুদীপ রায় বর্মন আরো বলেন রাজ্যের ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের এখনও যথেষ্ট ঘাটতি রয়েছে৷রক্তের ঘাটতি জনিত কারণে চিকিৎসা পরিষেবা অনেক সময় বিঘ্নিত হয়৷ প্রসূতি মা দুর্ঘটনাগ্রস্ত মানুষজন থ্যালাসেমিয়া রোগী সহ অনেকেই জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন হয়৷এক্ষেত্রে ব্লাড ব্যাঙ্ক গুলিতে পর্যাপ্ত পরিমান রক্ত মজুদ থাকলে রক্তের অভাবে প্রাণহানির কোনো সম্ভাবনা থাকেনা৷ রক্তের মজবুত একমাত্র রক্তদানের মধ্য দিয়েই সম্ভব৷কেননা বিজ্ঞানের যতই উন্নতি হোক না কেন এখনো পর্যন্ত বিজ্ঞান রক্তের বিকল্প কোনো কিছু আবিষ্কার করতে পারেনি কিংবা রক্ত তৈরি করার মতো কোনো ব্যবস্থা হয়নি৷ভবিষ্যতেও এ ধরনের ব্যবস্থা হবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় প্রকাশ করেন সুদীপ রায় বর্মন৷

সে কারণেই একমাত্র রক্তদানের মধ্য দিয়েই রক্তের ঘাটতি মেটানো সম্ভব৷ রক্তদান শিবিরের সকল অংশের মানুষজনকে স্বেচ্ছায় এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷ তিনি বলেন বিশেষ বিশেষ দিন ,সামাজিক অনুষ্ঠান ,উৎসব ইত্যাদিতেও রক্তদান শিবির সংগঠিত করা হলে রক্তের ঘাটতি পূরণ করা খুব সহজ ব্যাপার৷ এ বিষয়ে জনগণকে সচেতন করার উপর অধিক গুরুত্ব আরোপ করেছেন৷ ভ্যালেন্টাইন্স ডেতে রক্তদান শিবিরে রক্ত দাতাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top