News Flash

  • Home
  • Uncategorized
  • পাঁচটি জাহাজে রোহিঙ্গাদের আরও একটি দলকে ভাসানচরে পাঠাল বাংলাদশ সরকার
Image

পাঁচটি জাহাজে রোহিঙ্গাদের আরও একটি দলকে ভাসানচরে পাঠাল বাংলাদশ সরকার

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): রোহিঙ্গাদের আরও একটি দলকে বাংলাদশ   সরকার ভাসানচরে পাঠাল ।  সোমবার সকালে নৌবাহিনীর পাঁচটি জাহাজে করে ২ হাজারের বেশি রোহিঙ্গাদের আরও একটি দল ভাসানচরের উদ্দেশে রওনা করিয়ে দেয়।

জানা গেছে এদিন সকালে ২ হাজার ১০ জন রোহিঙ্গা শরণার্থীকে নিয়ে চট্টগ্রাম বোট ক্লাব থেকে সকাল ১০ টা নাগাদ নোয়াখালির ভাসানচরের উদ্দেশে রওনা দেয় নৌসেনার পাঁচটি জাহাজ। স্থানীয় সংবাদমাধ্যমে এক শরণার্থী জানান, তাঁর পরিবারের সব সদস্যই ভাসানচরের সরকার নির্মিত বাসস্থানে যাচ্ছেন। কক্সবাজারের শিবিরে তাঁরা কষ্টে দিন কাটাচ্ছিলেন। যাঁরা ইতিমধ্যে ভাসানচরে গিয়েছেন, তাঁদের কাছ থেকে সেখানকার পরিবেশ সম্পর্কে জেনেছেন তিনি। ভাল থাকার জন্য নিজেদের ইচ্ছায় তাঁরা ভাসানচরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

২০১৭ সালের আগেই কক্সবাজারে আশ্রয় নিয়েছিলেন প্রায় চার লক্ষ উদ্বাস্তু রোহিঙ্গা। তারপর ২০১৭ সালের ২৫ আগস্টের মধ্যেই সেই সংখ্যা পৌঁছয় সাত-আট লক্ষে । অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় সূত্রে খবর, এর আগে তিন দফায় কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে ৬ হাজার ৬৮৮ জনকে ভাসানচরে স্থানান্তর করা হয়। ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম দফায় স্থানান্তর করা হয় ১ হাজার ৬৪২ জনকে। ২৯ ডিসেম্বর দ্বিতীয় দফায় ১ হাজার ৮০৪ জনকে স্থানান্তর করা হয়। আর চলতি বছরের ২৯ ও ৩০ জানুয়ারি তৃতীয় দফায় স্থানান্তর করা হয় ৩ হাজার ২৪২ জনকে। সব মিলিয়ে ১ লক্ষ রোহিঙ্গা শরণার্থীকে ভাসানচরে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে হাসিনা সরকারের।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top