News Flash

  • Home
  • Uncategorized
  • করোনায় মৃতের সংখ্যা কমলেও উদ্বেগ বাড়িয়েছে ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেস
Image

করোনায় মৃতের সংখ্যা কমলেও উদ্বেগ বাড়িয়েছে ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেস

নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি (হি. স.) : দেশে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা কমলেও উদ্বেগ বাড়িয়েছে ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেস।

সোমবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৬৪৯ জন। যা গতকালের তুলনায় প্রায় ৪ শতাংশ কম। ফলে দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৯ লক্ষ ১৬ হাজার ৫৮৯ জন। বর্তমানে এই মারণ রোগে চিকিৎসাধীন ১ লক্ষ ৩৯ হাজার ৬৩৭ জন।

এদিকে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া বুলেটিন বলছে, দেশে করোনা ভাইরাসে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১ লক্ষ ৫৫ হাজার ৭৩২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯০ জনের। তবে স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। গত একদিনে যেমন করোনাকে জয় করেছেন ৯ হাজার ৪৮৯জন। এখনও পর্যন্ত ভারতে করোনাজয়ীর সংখ্যা ১ কোটি ৬ লক্ষ ২১ হাজার ২২০ জন। টিকাকরণ শুরু হওয়ার পর থেকে দেশে করোনার সংক্রমণকে অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। যত দিন যাচ্ছে, এই মারণ ভাইরাসের বিরুদ্ধে জয়ের দিকে দ্রুত গতিতে এগোচ্ছে ভারত

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top