News Flash

Image

কাস্টমারি ল নিয়ে অসন্তোষ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারি৷৷ ত্রিপুরা কাস্টমারি ল জন্য রাজ্য সরকারের কাছে জোরালো দাবি জানিয়েছে ত্রিপুরা চোবালাই বুথু নামে উপজাতিদের সামাজিক সংগঠন৷ এই দাবিতে আগামী ১৫ফেব্রুয়ারি রাজ্যজুড়ে গন ডেপুটেশন ও রেলির আয়োজন করেছে সংগঠন৷ ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচন যত এগিয়ে আসছে ততই উপজাতিদের বিভিন্ন সংগঠন তাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলনে শামিল হওয়ার উদ্যোগ নিচ্ছে৷ তাতে ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনের প্রাক্কালে উপজাতি অধ্যুষিত এলাকাগুলোতে রাজনৈতিক উত্তাপ আরো তীব্র সম্ভাবনা দেখা দিয়েছে৷

শনিবার আগরতলা প্রেসক্লাবে ত্রিপুরা চোবালাই বুথু নামে উপজাতি সমাজ পতিদের একটি সংগঠন সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা কাস্টমারী ল চালু করার জন্য রাজ্য সরকারের কাছে জোরালো দাবি জানিয়েছে৷সংগঠনের নেতৃবৃন্দ আগরতলা প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানান গত ২০১৯ সালের ১৬ অক্টোবর ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ ত্রিপুরা কাস্টমারী ল অনুমোদন করেছে৷ এটি রাজ্য সরকারকে অনুমোদন করার জন্য পাঠানো হয়েছে৷ কিন্তু এখনও পর্যন্ত তা অনুমোদিত হয়নি৷সংগঠনের পক্ষ থেকে এ বিষয়ে একাধিকবার রাজ্যের উপজাতির কল্যাণ মন্ত্রী উপজাতি কল্যাণ দফতরের অধিকর্তা এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে দাবি জানানো হয়েছে৷ কিন্তু দেড় বছর অতিক্রান্ত হওয়ার পরও কাস্টমারি ল অনুমোদিত না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ৷তারা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উপজাতি সমাজ পতিদের নিয়ে যখন বৈঠক করেছিলেন তখন বিষয়টি মুখ্যমন্ত্রীর গোচরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছিল৷মুখ্যমন্ত্রী শীঘ্রই এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেছিলেন৷

কিন্তু এখনো পর্যন্ত অনুমোদন না পাওয়ায় তারা আন্দোলনে শামিল হতে বাধ্য হচ্ছেন বলে জানান৷ অবিলম্বে ত্রিপুরা কাস্টমারি ল অনুমোদনের দাবিতে আগামী ১৫ ফেব্রুয়ারি রাজ্যের চারটি স্থানে মহকুমা শাসক এর মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হবে বলে তারা জানান৷ ধলাই জেলার ছইলেংটা এসডিএম অফিসে,গন্ডাছড়া এসডিএম অফিসে, করবুক এসডিএম অফিসে এবং সাবরুম ব্লকের সাতচান্দ এসডিএম অফিসে ডেপুটেশন প্রদান করা হবে বলে জানিয়েছেন৷এছাড়া রাজ্যের অন্যান্য স্থানে প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top