News Flash

  • Home
  • Uncategorized
  • আরও শক্তিশালী ভারত, অর্জুন ট্যাঙ্ক সেনার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী
Image

আরও শক্তিশালী ভারত, অর্জুন ট্যাঙ্ক সেনার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

চেন্নাই, ১৪ ফেব্রুয়ারি (হি.স.): সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি মূল যুদ্ধের ট্যাঙ্ক অর্জুন ট্যাঙ্ক (এমকে-১এ) ভারতীয় সেনাবাহিনীর হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সেনা প্রধান মনোজ মুকুন্দ নরবণের হাতে অর্জুন ট্যাঙ্ক (এমকে-১এ) তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী। ঘটনাচক্রে রবিবার পুলওয়ামা হামলার দ্বিতীয় বছর, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলায় শহিদ হয়েছিলেন ৪০ জন সিআরপিএফ জওয়ান। সেই দিনের স্মরণেই ভারতীয় সেনাবাহিনীর হাতে সম্পূর্ণ দেশীয় এবং অত্যাধুনিক অর্জুন যুদ্ধ ট্যাঙ্ক সমর্পণ করলেন প্রধানমন্ত্রী।


৬৮ টন ওজনের অর্জুন ট্যাঙ্ক (এমকে-১এ) আবহাওয়ার যে কোনও পরিস্থিতিতে কাজ করতে পারে। এই ট্যাঙ্কে বসানো আছে ১২০ মিলিমিটার রাইফেলড গান যা কোনও রণসাজে সজ্জিত সাঁজোয়া গাড়িকে প্রতিহত করতে পারে। তাছাড়া পিকেটি ৭.৬২ মিমি কোক্সিয়াল মেশিন গান ও এনএসভিটি ১২.৭ মেশিন গানও ফিট করা আছে এই ট্যাঙ্কে। অর্জুন ট্যাঙ্ক (এমকে-১এ)-এর আরও অনেক বৈশিষ্ট্য আছে। রাইফেল শ্যুটিং-এর জন্য ‘অটোটার্গেট ট্র্যাকিং সিস্টেম’ রয়েছে, যাতে যে কোনও চলমান বস্তু বা শত্রু সেনাদের নিশানা করতে পারে এই ট্যাঙ্ক। এই ট্যাঙ্কের গোলাগুলি ছোঁড়ার ক্ষমতা নিয়ন্ত্রণ করবে কম্পিউটার চালিত ইনটিগ্রেটেড ফায়ার কন্ট্রোল সিস্টেম’। দিনে তো বটেই, রাতেও নির্ভুল নিশানা লাগাতে পারবে অর্জুন ট্যাঙ্ক (এমকে-১এ)। অর্জুন ট্যাঙ্কের এই নয়া ভার্সনের আরও একটা বৈশিষ্ট্য হল, এই ট্যাঙ্ক থেকে যে কোনও রকম শক্তিশালী বিস্ফোরক ছোঁড়া যাবে। অনেক দূর থেকেও নিশানা লাগিয়ে শত্রু ঘাঁটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া যাবে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top