News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মু থেকে উদ্ধার ৭ কেজি বিস্ফোরক
Image

জম্মু থেকে উদ্ধার ৭ কেজি বিস্ফোরক

শ্রীনগর, ১৪ ফেব্রুয়ারি (হি.স.) : পুলওয়ামা হামলার দ্বিতীয় বার্ষিকীতে জম্মু বাসস্ট্যান্ডে উদ্ধার সাত কেজি বিস্ফোরক। রবিবার জম্মুর একটি জনবহুল বাসস্ট্যান্ড থেকে সাত কিলোগ্রাম ইম্প্রোভাইজড এক্সপ্রোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করা হয়েছে। বিশেষত ২০১৯ সালে পুলওয়ামা হামলার বর্ষপূর্তির দিন এত পরিমাণ বিস্ফোরক উদ্ধার হওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে।


পুলওয়ামা হামলার দ্বিতীয় বার্ষিকীতে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য উপত্যকাকে ঘিরে ফেলা হয়েছিল কড়া নিরপত্তা বলয়ে। এর মধ্যেই তল্লাশি চালাচ্ছিলেন নিরাপত্তারক্ষীরা। সেই সময়ই জম্মুর বাসস্ট্যান্ডের সন্নিকটস্থ স্থান থেকে ৭ কেজি বিস্ফোরক উদ্ধার করা হল।জম্মু বাসস্ট্যান্ড এলাকা থেকে এই বিস্ফোরক উদ্ধআরের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।


এর আগে গত শনিবার অনন্তনাগের সাম্বা এলাকা থেকে যৌথ বাহিনী রেজিস্ট্রেশন ফ্রন্টের (টিআরএফ) জঙ্গি জহুর আহমদ রায়েরকে গ্রেফতার করেছে। ধৃতের বিরুদ্ধে তিন বিজেপির কর্মকর্তা ও এক পুলিশ কর্মীকে হত্যার অভিযোগ রয়েছে। জানা যাচ্ছে জহুর পাক অধিকৃত কাশ্মীর থেকে সন্ত্রাসের প্রশিক্ষণ নিয়েছিল এবং পরে রাজৌরি এলাকায় অনুপ্রবেশের মাধ্যমে ভারতে চলে আসে।


উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি এই ভালবাসার দিনেই দেশের মাটি সিক্ত হয়েছিল বীর জওয়ানদের রক্তে। এই নারকীয় হামলায় শহিদ হয়েছিলেন কমপক্ষে ৪০ জন সিআরপিএফ জওয়ান। এক আত্মঘাতী জঙ্গি আইইডি বিস্ফোরণ ঘটিয়েছিল। ২২ বছর বয়সী আত্মঘাতী জঙ্গি আদিল আহমেদ দার বিস্ফোরক-ভর্তি গাড়ি নিয়ে কনভয়ে ঢুকে বিস্ফোরণ ঘটায়। পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ ওই হামলার দায় স্বীকার করে।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top