News Flash

  • Home
  • Uncategorized
  • অন্ধ্রপ্রদেশে মিনিভ্যান-ট্রাকের সংঘর্ষে মৃত ১৪, আহত ৪ জন
Image

অন্ধ্রপ্রদেশে মিনিভ্যান-ট্রাকের সংঘর্ষে মৃত ১৪, আহত ৪ জন

কুরনুল (অন্ধ্রপ্রদেশ), ১৪ ফেব্রুয়ারি (হি.স.): অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলায় যাত্রীবোঝাই মিনিভ্যান এবং ট্রাকের সংঘর্ষে প্রাণ হারালেন ১৪ জন। ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। রবিবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে কুরনুল জেলার ভেলদুর্তি মন্ডলের অন্তর্গত মাদারপুরম গ্রামের কাছে ৪৪ নম্বর জাতীয় সড়কে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


স্থানীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মিনিভ্যানে চেপে চিত্তোর জেলার মদনাপাল্লে অঞ্চল থেকে রাজস্থানের আজমের অভিমুখে যাচ্ছিলেন পুণ্যার্থীরা। রবিবার ভোররাতে (৩-৩.৩০ মিনিটের মধ্যে) ভেলদুর্তি মন্ডলের অন্তর্গত মাদারপুরম গ্রামের কাছে ৪৪ নম্বর জাতীয় সড়কে রাস্তার অপর দিকে ট্রাকে ধাক্কা মারে মিনিভ্যানটি। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৪ জনের। মৃতদের মধ্যে ৮ জন মহিলা, পাঁচজন পুরুষ এবং একটি শিশু। দু’টি-সহ ৪ জনকে উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top