News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসি ভোটে প্রদ্যুতের দলের সাথে জোটের পথে আইএনপিটি
Image

এডিসি ভোটে প্রদ্যুতের দলের সাথে জোটের পথে আইএনপিটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারি৷৷ আইএনপিটি দল মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের গঠিত ত্রিপুরা মোথার সঙ্গে আতাত গঠন করে আসন্ন ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত গ্রহণ করেছে৷


শুক্রবার দলের শীর্ষ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়৷ ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে জোট গঠন নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে৷ আইএনপিটি দল শুক্রবার আতাত গঠন সংক্রান্ত বিষয় নিয়ে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে৷


শুক্রবার আগরতলা প্রেসক্লাবে আইএনপিটি’’র কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ছাড়াও বিভাগীয় কমিটির সভাপতি সম্পাদক এবং যুব সংগঠন ,মহিলা সংগঠন এবং কর্মচারী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷ টানা তিন ঘণ্টা ধরে বৈঠক অনুষ্ঠিত হয়৷বৈঠকে ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আতাত গঠন নিয়ে বিস্তারিত আলোচনা হয়৷

দীর্ঘ আলোচনা ও চুলচেরা বিশ্লেষণ শেষে সিদ্ধান্ত গ্রহণ করা হয় জেলা পরিষদ নির্বাচনে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের গঠিত ত্রিপুরা মোথার সঙ্গে আতাত গঠন করে আইএনপিটি দল জেলা পরিষদ নির্বাচনে লড়াই করবে৷বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইএনবিডি দলের সাধারণ সম্পাদক জগদিস দেববর্মা জানান, দলের এই সিদ্ধান্ত দু-একদিনের মধ্যে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে লিখিতভাবে জানিয়ে দেওয়া হবে৷ এদিনের বৈঠকে ভিলেজ কমিটির নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়৷ভিলেজ কমিটির নির্বাচনের জন্য সঠিকভাবে সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন আইএনপিটি দলের সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top