News Flash

  • Home
  • Uncategorized
  • বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম, দুঃশ্চিন্তায় মধ্যবিত্ত
Image

বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম, দুঃশ্চিন্তায় মধ্যবিত্ত

নয়াদিল্লি ও কলকাতা, ১৩ ফেব্রুয়ারি (হি.স.): মধ্যবিত্তের দুঃশ্চিন্তা বাড়িয়ে আরও দামি হল পেট্রোল-ডিজেল| বিগত কয়েকদিন ধরে লাগাতার বেড়েই চলেছে জ্বালানি তেলের মূল্য। সেই ট্রেন্ড অব্যাহত থাকল শনিবার। কমছে না, বরং দিন দিন পেট্রোল-ডিজেলের দাম বেড়েই চলেছে| পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শনিবার ০.২৯ পয়সা বেড়েছে পেট্রোলের দাম| ঊর্ধ্বমুখী ডিজেলের দামও| ০.২৯ পয়সা বেড়ে শনিবার কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম এখন ৮৯.৭৩ টাকা এবং ০.৩৭ পয়সা বেড়ে ডিজেলের দাম বেড়ে হল ৮২.৩৩ টাকা|

শুধু কলকাতা নয়, একই অবস্থায় দেশের অন্যান্য মেট্রো শহরেও| রাজধানী দিল্লিতে পেট্রোল-ডিজেলের বর্ধিত দাম হল, যথাক্রমে ৮৮.৪৪ টাকা প্রতি লিটার (০.৩০ পয়সা বৃদ্ধি) এবং ৭৮.৭৪ টাকা প্রতি লিটার (০.৩৬ পয়সা বৃদ্ধি)| পাশাপাশি বাণিজ্যনগরী মুম্বইয়ে পেট্রোল-ডিজেলের দাম বেড়ে হল, যথাক্রমে ৯৪.৯৩ টাকা (০.২৯ পয়সা বৃদ্ধি) প্রতি লিটার এবং ৮৫.৭০ টাকা (০.৩৮ পয়সা বৃদ্ধি) প্রতি লিটার| পেট্রোল-ডিজেলের দাম দিন দিন বাড়তে থাকায় আবারও মাথায় মধ্যবিত্তের|

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top