News Flash

  • Home
  • Uncategorized
  • অন্নদাতাদের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব : রাহুল গান্ধী
Image

অন্নদাতাদের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারি (হি.স.): কৃষি আইন বাতিলের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। দিল্লির বিভিন্ন সীমানায় চলছে অন্নদাতাদের আন্দোলন। কৃষকদের সমর্থনে আগেও সরব হয়েছিলেন কংগ্রেস নেতা এবং সাংসদ রাহুল গান্ধী। শনিবার টুইট করে রাহুল জানালেন, তিনি অন্নদাতাদের সঙ্গে ছিলেন, অন্নদাতাদের সঙ্গে আছেন এবং ভবিষ্যতেও অন্নদাতাদের পাশে থাকবেন। একইসঙ্গে নরেন্দ্র মোদী সরকারকেও আক্রমণ করেছেন রাহুল।

শনিবার টুইট করে রাহুল লিখেছেন, “সত্যও নয়, ভালোও নয় মোদী সরকারের দিন! দেশের সুন্দর ভবিষ্যতের জন্য শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছেন অন্নদাতারা। আমি অন্নদাতাদের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব।” প্রসঙ্গত, তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে প্রায় ৩ মাস ধরে দিল্লির বিভিন্ন সীমানায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন অন্নদাতারা। কেন্দ্রীয় সরকার এবং কৃষকদের প্রতিনিধিদের মধ্যে বহুবার বৈঠক হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত সমাধানসূত্র মেলেনি।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top