ভারতে টিকাকরণ ৭৫-লক্ষের উর্দ্ধে, ৮৭ বেড়ে মৃত্যু ১,৫৫,৪৪৭ জনের

নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি (হি.স.): ভারতে ফের দৈনিক মৃত্যু ১০০-র নীচে চলে এল, দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যাও ১০ হাজারের নীচে। বৃহস্পতিবার সারা দিনে ভারতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৩০৯ জন, বিগত ২৪ ঘন্টায় ভারতে মৃত্যু হয়েছে ৮৭ জনের। পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় ১৫ হাজারেরও বেশি করোনা-রোগী ভারতে সুস্থ হয়ে উঠেছেন। ফলে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ১,০৫,৮৯,২৩০ জন করোনা-রোগী। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৯,৩০৯ জন। ফলে বাড়তে বাড়তে ভারতে মোট করোনা-আক্রান্তের সংখ্যা ১ কোটি ০৮ লক্ষ ৮০ হাজার ৬০৩-এ পৌঁছে গিয়েছে।
ভারতে বিগত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ৭৮ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে সুস্থ হয়েছেন ১৫,৮৫৮ জন। ৮৭ বেড়ে ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১,৫৫,৪৪৭ জন। ভারতে এযাবৎ করোনা-মুক্ত হয়েছেন ১,০৫,৮৯,২৩০ জন রোগী। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৩৫ হাজার ৯২৬ জন, বিগত ২৪ ঘন্টার মধ্যে কমেছে ৬,৬৩৬ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ৭৫ লক্ষ ০৫ হাজার ০১০ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে ৪ লক্ষ ৮৭ হাজার ৮৯৬ জনকে বিগত ২৪ ঘন্টায় কোভিড টিকা দেওয়া হয়েছে।