News Flash

  • Home
  • Uncategorized
  • জনজাতি অধ্যুষিত এলাকাসমূহ দীর্ঘদিন অবহেলিত ছিল : শিক্ষামন্ত্রী
Image

জনজাতি অধ্যুষিত এলাকাসমূহ দীর্ঘদিন অবহেলিত ছিল : শিক্ষামন্ত্রী

আগরতলা, ১১ ফেব্রুয়ারি (হি.স.)৷৷ ত্রিপুরায় বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের উপর অগ্রাধিকার দেওয়া হয়েছে৷ স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে বহুমুখি কর্মসূচি রূপায়িত হচ্ছে৷ বৃহস্পতিবার লেফুঙ্গা ব্লকের উত্তর বোধজংনগরে বিদ্যা দেববর্মা স্মৃতি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ২৪ ঘণ্টা পরিষেবা চালুর আনুষ্ঠানিক উদ্বোধন করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এ-কথা বলেন৷


তিনি বলেন, সরকার সব-কা সাথ সব-কা বিকাশ এই নীতিতে বিশ্বাস করে কাজ করে চলেছে৷ ত্রিপুরার জনজাতি অধ্যুষিত এলাকাসমূহ দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল৷ বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর এই এলাকাগুলির জন্যে নানাবিধ উন্নয়ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে৷ এরই অঙ্গ হিসেবে আজ এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ২৪ ঘণ্টা পরিষেবা চালু করা হল৷ এলাকার মানুষ এর ফলে দারুণভাবে উপকৃত হবেন বলে আশা প্রকাশ করে তিনি বলেন এখানে জরুরিকালীন পরিষেবা ২৪ ঘণ্টা দেওয়া হবে৷


অনুষ্ঠানে মন্ত্রী নাথ বলেন, ১০ শয্যাবিশিষ্ট এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আয়ুষ পরিষেবা রয়েছে৷ এই স্বাস্থ্যকেন্দ্রের জন্য আগেই বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে৷ এখন এই স্বাস্থ্যকেন্দ্রে দাঁত, নাক, কান, গলা ইত্যাদির চিকিৎসার সুযোগ থাকবে৷ চোখের চিকিৎসা করার ব্যবস্থাও নেওয়া হবে৷ শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর স্বাস্থ্য ক্ষেত্রে প্রভূত উন্নতি হয়েছে৷ শিশুমৃত্য, প্রসূতি মায়ের মৃত্যুর হার এই সময়ে অনেকটাই হ্রাস পেয়েছে৷ তিনি এই স্বাস্থ্যকেন্দ্রটি রক্ষণাবেক্ষণের জন্য স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি এলাকার মানুষকেও দায়িত্ব নিতে অনুরোধ করেন৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top