News Flash

  • Home
  • Uncategorized
  • পুর নিগমে ডেপুটেশন দেবে নারী সমিতি
Image

পুর নিগমে ডেপুটেশন দেবে নারী সমিতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারি৷৷ শুক্রবার আগরতলা পুরো নিগমের পুরো কমিশনারের কাছে গন ডেপুটেশন দেবে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পশ্চিম জেলা কমিটি৷ বৃহস্পতিবার সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান নারী সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্যরা রমা দাস৷ আগরতলা পুর নিগমের নাগরিকদের সার্বিক সমস্যার প্রতিকার এবং নারী সুরক্ষার দাবিতে শুক্রবার আগরতলা পুর নিগমের কমিশনারের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করবে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি পশ্চিম জেলা কমিটি৷

বৃহস্পতিবার সিপিআইএম পশ্চিম জেলা কমিটি কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে গিয়ে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য রমা দাস বলেন,গত ৮ ফেব্রুয়ারি থেকে আগরতলা পুর এলাকার চারটি জোনাল অফিসে বিভিন্ন দাবিতে নারী সমিতির পক্ষ থেকে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে৷ ১২ ফেব্রুয়ারী শুক্রবার কেন্দ্রীয়ভাবে আগরতলা পুর নিগমের কমিশনারের কাছে পুর এলাকার সবকটি ওয়ার্ডের নারীদের নিয়ে ডেপুটেশন স্মারকলিপি প্রদান করা হবে৷নারীর সমিতির কেন্দ্রীয় আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে এই রাজ্যে এ ধরনের আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান৷


সাংবাদিক সম্মেলনে রমাদাস অভিযোগ করেন রাজ্যে বর্তমানে কাজ ও হাতের যথেষ্ট অভাব রয়েছে৷করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে গোটা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও শ্রমজীবী মানুষ কাজ হারিয়েছেন৷ বিশেষ করে দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের কাছে সংকট ঘনিয়ে এসেছে৷ কেন্দ্রীয় সরকারের কর্মসংস্থান তথ্যতে এসব বিষয়ে স ভাবে বলা হয়েছে৷ দেশের কোটি কোটি মানুষ করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছেন৷ অথচ কেন্দ্রীয় সরকার করোনা পরিস্থিতিতে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে কপর্োরেট মালিকদের হতে তুলে দিয়েছে৷ দেশের কল-কারখানা ফ্যাক্টরি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে৷ পরিযায়ী শ্রমিক ও তাদের কাজ হারিয়ে দিশেহারা৷


আমাদের রাজ্যে সরকার সামাজিক ভাতা২০০০ টাকা করার প্রতিশ্রুতি দিলেও এখনো পর্যন্ত সেই প্রতিশ্রুতি পূরণ করেনি৷ অনেকের সামাজিক পাতা কেটে নেওয়া হয়েছে৷অবিলম্বে তাদের ভাতা ফিরিয়ে দেওয়ার জন্য দাবি জানিয়েছেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য রমা দাস৷ শুক্রবার আগরতলা পুর নিগমের কমিশনারের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান উপলক্ষে রাজধানীর আগরতলা শহরে মিছিল সংঘটিত করা হবে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top