News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা শহরে সন্তানসহ মাকে উদ্ধার করল পুলিশ
Image

আগরতলা শহরে সন্তানসহ মাকে উদ্ধার করল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারি৷৷ রাজধানী আগরতলা শহরের প্রাণকেন্দ্র আই জিএম হাসপাতাল চৌমুহনী থেকে এক শিশুসহ মহিলাকে উদ্ধার করেছে চাইল্ড লাইন ,মহিলা কমিশন এবং পুলিশের যৌথবাহিনী৷ আইজিএম হাসপাতাল চৌমুহনীতে এক শিশুসহ মহিলাকে উদ্ধার করল চাইল্ড লাইন,মহিলা কমিশন এবং পুলিশ৷


সংবাদ সূত্রে জানা যায় চাইল্ড লাইনের কাউন্সিলর সুতপা চৌধুরীর কাছে একটি বার্তা যায় যে আইজিএম হাসপাতাল জমিতে তিন মাস বয়সের একটি শিশুসহ এক মহিলা অবস্থান করছে এবং শিশুটিকে একবার ছুড়ে ফেলে দিচ্ছে আবার কোলে তুলে নিচ্ছে৷ মহিলাটি মানসিক ভারসাম্যহীন বলে প্রত্যক্ষদর্শীরা অনুমান করেন৷ সে কারণেই চাইল্ড লাইনকে বিষয়টি ফোন করে জানানো হয়৷চারলেনের কাউন্সিলর সুতপা হোম চৌধুরী বিষয়টি মহিলা কমিশনের চেয়ারপার্সন এবং আগরতলা পশ্চিম থানার পুলিশকে জানান৷পুলিশ মহিলা কমিশন এবং চাইল্ড লাইনের যৌথবাহিনী আইজিএম হাসপাতালে নিতে এসে শিশুসহ এই মহিলাকে উদ্ধার করার চেষ্টা করেন৷তারা যখন শিশুকে সেখান থেকে উদ্ধার করার চেষ্টা করেন তখন ঐ মহিলার আসল রূপ বেরিয়ে আসে৷

মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী জানান তার কাছে চাইল্ড লাইনের পক্ষ থেকে ফোন করে বিষয়টি জানানো হয়েছিল৷ খবর পেয়ে তিনি নিজে আইজিএম চৌমনী তে আসেন৷এখানে এসে তিনি লক্ষ্য করেন ওই মহিলা যে আচার আচরণ করছেন তাতে তিনি মোটেই মানসিক ভারসাম্যহীন নন৷ কেন ওই মহিলা এ ধরনের আচরণ করেছেন সে সম্পর্কে মহিলা কমিশনের চেয়ারপার্সন এর বোধগম্য হচ্ছে না৷তিনি জানান ওই মহিলার যদি বাড়িঘর না থেকে থাকে বা বাড়িঘরের যেতে কোন অসুবিধা থাকে তাহলে তাকে হোমে পাঠানোর ব্যবস্থা করা হবে৷আইসিএম চৌমুহনীতে শিশু এবং তার মাকে উদ্ধার করে পশ্চিম থানায় নিয়ে যাওয়া হয়৷ তাকে জিজ্ঞাসাবাদ করে আসল রহস্য উদঘাটন করার চেষ্টা করছে পুলিশ৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top