নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি (হি.স.): বিগত ২৪ ঘন্টায় প্রায় ৭.৬৫-লক্ষ মানুষের করোনা-পরীক্ষা করার পর ভারতে ২০.৪৭-কোটির উর্দ্ধে পৌঁছে গেল করোনা-টেস্টের সংখ্যা। শুক্রবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১১ ফেব্রুয়ারি সারা দিনে ভারতে ৭,৬৫,৯৪৪টি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ২০,৪৭,৮৯,৭৮৪-এ পৌঁছে গেল।
ভারতে করোনা-পরিস্থিতি এখন অনেকটাই আয়ত্তের মধ্যে রয়েছে। বৃহস্পতিবার সারা দিনে ভারতে সুস্থ হয়েছেন ১৫,৮৫৮ জন, ফলে দেশে মোট সুস্থতার হার ৯৭.৩২ শতাংশ। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্ত ১,৫৫,৪৪৭ জনের মৃত্যু হয়েছে (১.৪৩ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৮৭ জনের। ভারতে সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ১,০৫,৮৯,২৩০ জন। একইসঙ্গে ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা একধাক্কায় অনেকটাই কমেছে। এই মুহূর্তে ভারতে মোট ১,৩৫,৯২৬ জন করোনা-রোগী (১.২৫ শতাংশ) চিকিৎসাধীন রয়েছেন। বিগত ২৪ ঘন্টায় কমেছে ৬,৬৩৬ জন।

ভারতে ২০.৪৭-কোটির উর্দ্ধে করোনা-টেস্ট, সুস্থতা ৯৭.৩২ শতাংশ
Releated Posts
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…
রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ
আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

















