News Flash

  • Home
  • Uncategorized
  • শর্ত সাপেক্ষে জামিন পেলেন আইসিআইসিআই ব্যাংকের প্রাক্তন সিইও চন্দা কোছার
Image

শর্ত সাপেক্ষে জামিন পেলেন আইসিআইসিআই ব্যাংকের প্রাক্তন সিইও চন্দা কোছার

মুম্বই, ১২ ফেব্রুয়ারি (হি.স.): অর্থ পাচারের মামলায় শর্ত সাপেক্ষে জামিন পেলেন আইসিআইসিআই ব্যাংকের প্রাক্তন সিইও চন্দা কোছার । শুক্রবার মুম্বাইয়ের স্পেশাল পিএমএলও আদালত পাঁচ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে এই জামিন মঞ্জুর করে । তবে তিনি আদালতের অনুমতি ছাড়া কোনরকম দেশের বাইরে যেতে পারবেন না। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে ব্যাংক এবং ভিডিওকন গোষ্ঠীর সঙ্গে টাকা পাচারের। তার স্বামী দীপক কোছার গত বছরের সেপ্টেম্বর মাসে গ্রেপ্তার হয়েছিলেন ওই একই মামলার কারণে।

৩০ জানুয়ারি বিশেষ পিএমএলএ আদালত চন্দা কোছার, তাঁর স্বামী দীপক কোছার, ভিডিওকন গ্রুপের প্রোমোটর বেণুগোপাল ধুত এবং অন্য অভিযুক্তদের সমন পাঠায়। এর আগে আদালতে চার্জশিট পেশ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। চন্দা কোছার আদালতে উপস্থিত হওয়ার পর তাঁর আইনজীবী বিজয় আগরওয়াল জামিনের আবেদন করেন। এরপরই আদালত ৫ লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডে এই জামিন মঞ্জুর করে।

চন্দা কোছারের আইনজীবী জানান যে, এই মামলায় তিনি তদন্তে সহায়তা করবেন। যদিও ইডি খুব দৃঢ়ভাবে এই জামিনের বিরোধিতা করেছিল। তবে চন্দা কোছারের আইনজীবী আদালতকে জানিয়েছেন যে, তাঁর মক্কেল সব ধরনের নথি তদন্তকারী অফিসারদের জমা দিয়েছেন।

প্রসঙ্গত, ভিডিওকন গোষ্ঠীকে বেআইনিভাবে ১৮৭৫ কোটি টাকার ঋণ পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে চন্দার বিরুদ্ধে। আর ভিডিওকনের মাধ্যমে উপকৃত হয়েছে চন্দার স্বামী দীপক কোছারের সংস্থা। এই ঘটনায় চন্দা, দীপক এবং ভিডিওকনের কর্ণধার বেণুগোপাল ধৃতের বিরুদ্ধে কালো টাকা লেনদেন প্রতিরোধ আইনে মামলা করে ইডি। সিবিআইয়ে এফআরআইয়ের ভিত্তিতে এই মামলা করা হয়। এরপর বেসরকারি ব্যাঙ্কটির শীর্ষ পদ থেকে বরখাস্ত করা হয় চন্দাকে। যদিও চন্দার দাবি তিনি ব্যাঙ্ক থেকে ইস্তফা দিয়েছিলেন। ২০২০ সালের সেপ্টেম্বরে ইডি দীপক কোছারকে গ্রেফতার করে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top