কেন্দ্রীয় বাজেটের জন্য ধন্যবাদ মিছিল করল বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারি৷৷ সম্প্রতি লোকসভায় ২০২১-২২ অর্থ বছরের জন্য কেন্দ্রীয় বাজেট প্রস্তাব পেশ করেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারামন৷ এই বাজেটকে সমর্থন করে দেশের প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে রাজধানীতে র্যালি সংগঠিত করলো বিজেপি ৮ নং টাউন বড়দোয়ালি মণ্ডল কমিটি৷

রাজধানীর নেতাজী চৌমুহনীস্থিত স্লুকলের সামনে থেকে এইদিনের র্যালি শুরু হয়৷ র্যালিটি রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে৷ বিজেপি কর্মী সমর্থকরা হাতে দলীয় পতাকা নিয়ে এই র্যালিতে সামিল হন৷ র্যালির অগ্রভাগে ছিলেন বিজেপি ৮ নং টাউন বড়দোয়ালি মণ্ডল কমিটির সভাপতি সঞ্জয় সাহা৷ তিনি সংবাদ প্রতিনিধিদের সাথে সাক্ষাৎকারে জানান দেশের অর্থ মন্ত্রী যে বাজেট প্রস্তাব পেশ করেছেন, এই বাজেটে সকলের ভালো হবে৷ তাই দেশের প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এইদিনের র্যালি সংগঠিত করা হয়েছে৷