News Flash

  • Home
  • Uncategorized
  • গন্ডাছড়ায় চুরি কালী মন্দিরে
Image

গন্ডাছড়ায় চুরি কালী মন্দিরে

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ১০ ফেব্রুয়ারি৷৷ কালী মন্দিরে দুসৃকতিকারিদের হানা, এলাকা জুড়ে আতঙ্ক৷ জানা যায় গন্ডাছড়া নারায়নপুর এডিসি ভিলেজের দেবনাথ পাড়ার বাসিন্দা জীবন দেবনাথের বাড়ির কালী মন্দিরে মঙ্গলবার দুষৃকতিকারীরা হানা দিয়ে কালী মায়ের পিতলের ঘট সহ পূজার নানান সামগ্রী চুরি করে নিয়ে যায়৷ এই সময় বাড়িতে কেউ ছিল না৷ জানা যায় আগামী বৃহস্পতিবার ওনার বাড়ির কালী মন্দিরে বাৎসরিক কালী পূজা অনুষ্ঠিত হবে৷ তাই জীবন বাবু ও তার পরিবার এই সময় পাড়া প্রতিবেশীদের বাড়ি ঘরে নিমন্ত্রণ করতে বেড়িয়ে ছিল৷

নিমন্ত্রণ সেরে বাড়িতে ফিরে এসে দেখে মন্দির ঘরের লন্ড ভন্ড অবস্থা৷ কালী মন্দিরে চুরির ঘটনার খবর পেয়ে পাড়ার ভক্ত বৃন্দারা বুধবার সকালে জীবন দেবনাথের বাড়িতে ছুটে যান এবং মন্দিরে চরির ঘটনার তীব্র নিন্দা জানান৷ পাশাপাশি দোষীদের চিহ্ণিত করে কঠোর শাস্তির দাবি জানান এবং আসন্ন বাৎসরিক কালী মায়ের পূজো যাতে করে সুষ্ঠ ভাবে সম্পূর্ণ করা যায় এর জন্য সবার সাহায্য সহযোগিতা কামনা করেন৷

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top